বাংলাদেশের টেস্ট জয়ে মুগ্ধ অস্ট্রেলিয়ার উসমান খাজা

খেলা

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে মুগ্ধ হয়েছেন দেশটির সাবেক তারকা ব্যাটার উসমান খাজা। বাংলাদেশের এই পারফরম্যান্সকে টেস্ট

2026-08-16T12:45:09+00:00
2026-08-16T12:45:09+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলা
বাংলাদেশের টেস্ট জয়ে মুগ্ধ অস্ট্রেলিয়ার উসমান খাজা
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১২:৪৫ পিএম 
ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে মুগ্ধ হয়েছেন দেশটির সাবেক তারকা ব্যাটার উসমান খাজা। বাংলাদেশের এই পারফরম্যান্সকে টেস্ট ক্রিকেটের সৌন্দর্যের দারুণ উদাহরণ হিসেবে দেখছেন তিনি।

রোববার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানান খাজা।

তিনি লেখেন, ‘বাংলাদেশকে অভিনন্দন। কী অসাধারণ জয়! টেস্ট ক্রিকেট আসলে এমনই হওয়া উচিত। আর এ কারণেই বাংলাদেশ টেস্ট খেলার যোগ্য একটি দেশ। অনেক সম্মান।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে ৯ উইকেটের জয় বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম স্মরণীয় সাফল্য। এই জয়ের মধ্য দিয়ে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ে দেশের ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি প্রশংসায় ভাসছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও। তাঁদেরই একজন খাজা, যিনি বাংলাদেশের পারফরম্যান্সকে টেস্ট ক্রিকেটের প্রকৃত চেতনার প্রতিফলন হিসেবে দেখছেন।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  অস্ট্রেলিয়া  বাংলাদেশ  টেস্ট 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: