মাচাদোকে হারিয়ে ইসলাম ম্যাকাচেভের টানা ১৭ জয়

সময়ের আলো ডেস্ক

খেলা

ইউএফসি ৩৩০-এর মূল লড়াইয়ে আয়ারল্যান্ডের ইয়ান মাচাদো গ্যারিকে হারিয়ে ওয়েলটারওয়েট চ্যাম্পিয়নশিপ ধরে রেখেছেন রাশিয়ার ইসলাম ম্যাকাচেভ। একই সঙ্গে টানা ১৭তম

2026-08-16T14:37:49+00:00
2026-08-16T14:37:49+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলা
মাচাদোকে হারিয়ে ইসলাম ম্যাকাচেভের টানা ১৭ জয়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ২:৩৭ পিএম 
ছবি : সংগৃহীত
ইউএফসি ৩৩০-এর মূল লড়াইয়ে আয়ারল্যান্ডের ইয়ান মাচাদো গ্যারিকে হারিয়ে ওয়েলটারওয়েট চ্যাম্পিয়নশিপ ধরে রেখেছেন রাশিয়ার ইসলাম ম্যাকাচেভ। একই সঙ্গে টানা ১৭তম জয়ের রেকর্ড গড়েছেন ইউএফসির পাউন্ড-ফর-পাউন্ড শীর্ষ র‌্যাঙ্কের এই যোদ্ধা।

শনিবার রাতে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত লড়াইয়ে মাচাদো গ্যারিকে সর্বসম্মত সিদ্ধান্তে হারান ম্যাকাচেভ। তিন বিচারকের স্কোর ছিল ৪৯-৪৬, ৪৯-৪৬ ও ৪৮-৪৭।

এই জয়ের মাধ্যমে ইউএফসির ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন ম্যাকাচেভ। টানা জয়ের সংখ্যা ১৭-তে নিয়ে গিয়ে তিনি পেছনে ফেলেছেন ইউএফসি হল অব ফেমার অ্যান্ডারসন সিলভাকে। ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা ১৬টি লড়াইয়ে জয়ের রেকর্ড ছিল সিলভার।

২৫ মিনিটের পুরো লড়াইয়ে গতি ও নিয়ন্ত্রণ ধরে রাখেন ম্যাকাচেভ। প্রতিপক্ষকে মাটিতে নিয়ে গিয়ে নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ধারাবাহিক রেসলিং ও আক্রমণাত্মক স্ট্রাইকিংয়ে এগিয়ে ছিলেন তিনি। দ্বিতীয় রাউন্ডে একটি শক্তিশালী হেড কিকও মাচাদো গ্যারিকে বিপাকে ফেলে।

মাচাদো গ্যারি ছিলেন আয়ারল্যান্ডের দ্বিতীয় অবিসংবাদিত ইউএফসি চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। তবে মাটিতে প্রতিপক্ষের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে ভালো প্রতিরোধ গড়লেও বিচারকদের প্রভাবিত করার মতো আক্রমণাত্মক লড়াই দেখাতে পারেননি তিনি।

লড়াই শেষে ম্যাকাচেভকে সম্মান জানিয়ে মাচাদো গ্যারি বলেন, ‘ইসলামের প্রতি আমার শুধু সম্মানই আছে। সে জিতেছে। আমার কোনো অভিযোগ বা অজুহাত নেই।’

অন্যদিকে, কঠিন লড়াইয়ে জয় পাওয়ার বিষয়ে ম্যাকাচেভ বলেন, ‘চ্যাম্পিয়নশিপ রাউন্ডগুলোতে জয় নিশ্চিত করা সবসময়ই কঠিন।’

ইউএফসি ৩৩০-এর কো-মেইন ইভেন্টে নারীদের স্ট্র-ওয়েট চ্যাম্পিয়ন ম্যাকেঞ্জি ডার্ন প্রথমবারের মতো নিজের শিরোপা সফলভাবে রক্ষা করেছেন। কানাডার জিলিয়ান রবার্টসনকে সর্বসম্মত সিদ্ধান্তে হারান তিনি। বিচারকদের স্কোর ছিল ৪৯-৪৬, ৪৯-৪৬ ও ৪৮-৪৭।

২৫ মিনিটের লড়াইয়ে মাটিতে আধিপত্য ধরে রেখে বারবার সাবমিশনের সুযোগ তৈরি করেন ডার্ন। প্রথম রাউন্ডের শেষ মুহূর্তে প্রায় রিয়ার-নেকেড চোকেও জয় তুলে নিতে যাচ্ছিলেন তিনি।

আগামী শনিবার ইউএফসি যাবে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে। সেখানে পাঁচ রাউন্ডের মিডলওয়েট নন-টাইটেল লড়াইয়ে মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের অ্যান্থনি হার্নান্দেজ ও ব্রাজিলের গ্রেগরি রদ্রিগেস।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  ইউএফসি 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: