বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন শফিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

রাজনীতি

অস্ট্রেলিয়ার ডারউইনে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা

2026-08-16T15:00:34+00:00
2026-08-16T15:00:34+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন শফিকুর রহমান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:০০ পিএম 
ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার ডারউইনে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১৬ আগস্ট) এক বিবৃতিতে তিনি বাংলাদেশ দলের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ‘ওয়েল ডান! বাংলাদেশ ক্রিকেট টিম। ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের এই লাল-সবুজ বিজয় সমগ্র জাতির জন্য অত্যন্ত আনন্দ, গৌরব ও মর্যাদার।’

তিনি বলেন, খেলোয়াড়দের দৃঢ় মানসিকতা, দারুণ দলীয় স্পিরিট, সহনশীলতা ও অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমেই এই অবিস্মরণীয় জয় সম্ভব হয়েছে। কঠিন পরিস্থিতিতেও বাংলাদেশের ক্রিকেটাররা যে ধৈর্য ও লড়াইয়ের মানসিকতা দেখিয়েছেন, তা প্রশংসনীয়।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তা এবং দেশ-বিদেশের ক্রিকেটপ্রেমীদেরও শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন, এই ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটাররা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম ও মর্যাদাকে আরও উঁচুতে তুলে ধরবেন এবং দেশের জন্য আরও বড় অর্জন বয়ে আনবেন।

তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়দের সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  অস্ট্রেলিয়া  বাংলাদেশ  জামায়াত 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: