স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন প্রিন্স মামুন

সময়ের আলো ডেস্ক

আইন-আদালত

স্ত্রীর দায়ের করা পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন। দুই

2026-08-16T15:05:46+00:00
2026-08-16T15:05:46+00:00
 
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
আইন-আদালত
স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন প্রিন্স মামুন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:০৫ পিএম 
ছবি : সংগৃহীত
স্ত্রীর দায়ের করা পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন। দুই মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে এখন আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

রোববার (১৬ আগস্ট) দুপুরে ঢাকার পৃথক দুটি আদালতে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামুনের আইনজীবী পলাশ রায়।

আইনজীবী সূত্রে জানা গেছে, স্ত্রীকে মারধর ও যৌতুক দাবির অভিযোগে করা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি ১ হাজার টাকা মুচলেকায় এবং পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত প্রিন্স মামুনের জামিন মঞ্জুর করেন।

অন্যদিকে, ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে ভাটারা থানায় করা মামলায় ঢাকার সিএমএম আদালতের ২৬ নম্বর আদালতের বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আইনজীবী পলাশ রায় জানান, প্রিন্স মামুনের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় দুই মামলায় জামিন পাওয়ার পর তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।

এর আগে, স্ত্রীর করা কোটি টাকা যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের মামলায় গত ২৪ জুলাই প্রিন্স মামুনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

অন্যদিকে, ২৩ জুলাই গভীর রাতে বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় ফেসবুক লাইভে এসে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে তার স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনা ভাটারা থানায় আরেকটি মামলা করেন।

ওই মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) ইয়াউর রহমান ২৫ জুলাই প্রিন্স মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে ২৯ জুলাই আসামির উপস্থিতিতে শুনানি শেষে আদালত তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।


সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  প্রিন্স মামুন 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: