আ. লীগ সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে : শামা ওবায়েদ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতি ও পরিকল্পনার অভাবে দেশের কৃষক ও মৎস্যজীবীরা কাঙ্ক্ষিত উৎপাদন করতে পারেননি এবং ভালো থাকতে পারেননি

2026-08-16T15:48:33+00:00
2026-08-16T15:48:33+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
আ. লীগ সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে : শামা ওবায়েদ
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:৪৮ পিএম 
ফরিদপুরের নগরকান্দায় উপজেলা মৎস্য দফতরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি : সময়ের আলো
আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতি ও পরিকল্পনার অভাবে দেশের কৃষক ও মৎস্যজীবীরা কাঙ্ক্ষিত উৎপাদন করতে পারেননি এবং ভালো থাকতে পারেননি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোববার (১৬ আগস্ট) দুপুরে ফরিদপুরের নগরকান্দায় উপজেলা মৎস্য দফতরের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শামা ওবায়েদ বলেন, সরকার গঠনের পর কৃষি ও মৎস্য খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান সরকার কৃষক, মৎস্যজীবী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে। কৃষক ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন এবং উৎপাদন বৃদ্ধিতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ ও নগরকান্দা থানার ওসি রাসুল সামদানি আজাদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফসহ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরারের সার্বিক তত্ত্বাবধানে আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে স্থানীয় জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।

সময়ের আলো/জোই
  বিষয়:   আওয়ামী লীগ  সরকার  নীতি  কৃষি  মৎস্য খাত  ক্ষতিগ্রস্ত  শামা ওবায়েদ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: