ওমরাহ ভিসায় সৌদি আরবে যতদিন থাকা যাবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

এক বছরে একাধিকবার প্রবেশের সুবিধা থাকলেও ওমরাহ ভিসায় সৌদি আরবে মোট ৯০ দিনের বেশি থাকা যাবে না। নতুন এই ভিসা

2026-08-16T20:56:11+00:00
2026-08-16T20:56:11+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ওমরাহ ভিসায় সৌদি আরবে যতদিন থাকা যাবে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:৫৬ পিএম 
ছবি : সংগৃহীত
এক বছরে একাধিকবার প্রবেশের সুবিধা থাকলেও ওমরাহ ভিসায় সৌদি আরবে মোট ৯০ দিনের বেশি থাকা যাবে না। নতুন এই ভিসা ব্যবস্থায় প্রতিবার সৌদি আরবে প্রবেশের আগে অনুমোদিত সেবা প্যাকেজ বুকিং এবং ওমরাহ পালনের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

জুলাইয়ে চালু হওয়া নতুন নিয়মে মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। এই সময়ে একাধিকবার সৌদি আরবে যাওয়া গেলেও সব সফর মিলিয়ে সর্বোচ্চ ৯০ দিন দেশটিতে অবস্থান করা যাবে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবার ভ্রমণের আগে নুসুক প্ল্যাটফর্মে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে প্রয়োজনীয় সেবা প্যাকেজ কিনতে হবে। এরপর নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতি নিতে হবে। অনুমতিপত্রের তারিখ সেবা প্যাকেজের নির্ধারিত তারিখের সঙ্গে মিল থাকতে হবে।


প্যাকেজের মেয়াদও কোনোভাবেই ভিসার অবশিষ্ট মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না। সৌদিতে প্রবেশ ও অবস্থানের তথ্য নথিভুক্ত করতে হবে এবং দেশ ছাড়ার সময় তা হালনাগাদ করতে হবে। এর মাধ্যমে একজন ভিসাধারী মোট কত দিন সৌদিতে অবস্থান করেছেন, তা হিসাব করা যাবে।

প্রথমবার ভ্রমণের ক্ষেত্রে সেবা প্যাকেজ কেনা, ভিসার আবেদন ও নির্ধারিত যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভ্রমণকারীদের অন্যান্য প্রবেশ ও ভ্রমণসংক্রান্ত শর্তও পূরণ করতে হবে।

অর্থাৎ, এক বছরের বৈধ ওমরাহ ভিসা থাকলেও প্রতিটি সফরের আগে নতুন করে প্রয়োজনীয় সেবা প্যাকেজ ও অনুমতি নিশ্চিত করতে হবে।

সূত্র: গালফ নিউজ


সময়ের আলো/এমকে
  বিষয়:   ওমরাহ  ভিসা  সৌদি আরব  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: