নিরপেক্ষ না থাকলে কুষ্টিয়ার ডিসি-এসপিকে বিদায় : আমির হামজা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

নিরপেক্ষ না থাকলে কুষ্টিয়ার ডিসি-এসপিকে বিদায় জানানো হবে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা। রোববার

2026-08-16T23:56:01+00:00
2026-08-16T23:56:01+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
নিরপেক্ষ না থাকলে কুষ্টিয়ার ডিসি-এসপিকে বিদায় : আমির হামজা
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১১:৫৬ পিএম 
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। ছবি : সংগৃহীত
নিরপেক্ষ না থাকলে কুষ্টিয়ার ডিসি-এসপিকে বিদায় জানানো হবে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা। রোববার (১৬ আগস্ট) এক প্রতিবাদ সমাবেশে আমির হামজা এসব কথা বলেন। 

তিনি বলেন, আমার আসন বাংলাদেশের একটি আলাদা আসন। আমি তো বলেছি, এখানকার সরকারই আমি। তাই এখানে কোনো চাঁদাবাজি চলবে না। যদি ডিসি এসপি নিরপেক্ষ কাজ না করে, তাহলে তাদের বিদায় করে দেওয়া হবে। প্রসঙ্গত, এর আগে নিজেকে কুষ্টিয়া-৩ আসনের ‘প্রধানমন্ত্রী’ মন্তব্য করেও আলোচনায় আসেন তিনি।

গণঅধিকার পরিষদের সঙ্গে শনিবারের সংঘর্ষের ঘটনায় রোববার বিকাল সোয়া ৫টার দিকে ডিসি কোর্ট চত্বর থেকে লাঠি মিছিল করে জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা।

মিছিলের আগে নেতাকর্মীদের অনেকে বেসবল ব্যাট ও লাঠি সোঁটা নিয়ে ডিসি কোর্ট চত্বরে জড়ো হতে দেখা যায়। পরে মিছিলে অনেকের হাতেই এসব ব্যাট ও লাঠিসোঁটা দেখা যায়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ছয় রাস্তার মোড়ে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।


প্রতিবাদ সভায় কুষ্টিয়া ৪ আসনের এমপি আফজাল হোসেন বলেন, একটি দল জামায়াত-শিবিরকে দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছিল। তারা রান্না করা ভাতও খেয়ে যেতে পারেনি। এখন যারা নতুন করে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছেন তারা রান্না করারও সুযোগ পাবেন না।

সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হকসহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা যোগ দেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   কুষ্টিয়া  আমিই সরকার  নিরপেক্ষ  ডিসি  এসপি  আমির হামজা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: