স্পেনের সেউতায় আটকা ৮ হাজার অভিবাসী, আছে বাংলাদেশিও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় বিভিন্ন দেশের প্রায় আট হাজার অভিবাসী চরম অনিশ্চয়তার মধ্যে আটকা পড়ে আছেন। ইরাকি সংবাদমাধ্যম শাফাক

2026-08-17T10:07:43+00:00
2026-08-17T10:07:43+00:00
 
  সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
স্পেনের সেউতায় আটকা ৮ হাজার অভিবাসী, আছে বাংলাদেশিও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০:০৭ এএম 
সেউতায় আটকা অভিবাসীরা এল ত্রাম্পোলিন সমুদ্রসৈকতের পাশে তাঁবু বানিয়ে বসবাস করছেন। সংগৃহীত ছবি
স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় বিভিন্ন দেশের প্রায় আট হাজার অভিবাসী চরম অনিশ্চয়তার মধ্যে আটকা পড়ে আছেন। ইরাকি সংবাদমাধ্যম শাফাক নিউজের তথ্যানুযায়ী, মরক্কো সীমান্ত দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টার পর দীর্ঘ সময় পার হলেও তাদের আইনি স্বীকৃতি ও আশ্রয়ের ভাগ্য এখনো ঝুলে আছে।

আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে পরিচিত এই সেউতা ও মেলিয়া অঞ্চল। এর আগে গত ২৯ ও ৩০ জুলাই বিশাল এক অভিবাসী স্রোতে প্রায় ৭২ হাজার মানুষ সাময়িকভাবে সেউতায় ঢুকে পড়েছিলেন। পরবর্তীতে তাদের বড় অংশ নিজ ইচ্ছায় মরক্কোয় ফিরে গেলেও দুই দেশের হিসাব অনুযায়ী এই ধস্তাধস্তিতে অন্তত ৯৪ জনের প্রাণহানি ঘটে।

ফ্রেঞ্চ টোয়েন্টিফোরের প্রতিবেদন বলছে, বর্তমানে যারা সেউতার বিভিন্ন স্থানে আটকা পড়ে আছেন, তাদের তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে ইরাক, সিরিয়া, ইয়েমেন, ফিলিস্তিন, মিসর, সুদান, নাইজেরিয়া, ভারতসহ বিভিন্ন দেশের নাগরিক। 

সেউতার এল ত্রাম্পোলিন সমুদ্রসৈকতে খড়, কাপড় আর চারপাশের নানা খুপরিমাল দিয়ে অস্থায়ী তাঁবু বানিয়ে বসবাস করছেন এসব মানুষ। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটের পাশাপাশি চরম অস্বাস্থ্যকর পরিবেশে কাটছে তাদের দিনরাত। কেউ সৈকতেই কার্ডবোর্ডের ওপর শুয়ে রাত পার করছেন, আবার কেউ সাগরের পানিতেই নিজেদের ব্যবহারের কাপড় ধুয়ে নিচ্ছেন। 

আটকে থাকা এসব মানুষের রয়েছে ভিন্ন ভিন্ন সংগ্রামের গল্প। কেউ যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে পালিয়ে এসেছেন, কেউবা লিবিয়া ও আলজেরিয়ার মতো দীর্ঘ ও বিপজ্জনক পথ পাড়ি দিয়ে এখানে পৌঁছেছেন। এখন সবারই নজর স্পেনের আইনি প্রক্রিয়ার দিকে। তবে স্পেন প্রশাসন জানিয়েছে, সবার আবেদন আলাদাভাবে যাচাই করা হবে। আইনি আবেদন ঝুলে থাকা অবস্থায় কাউকে জোরপূর্বক ফেরত পাঠানো না হলেও আবেদন করলেই যে সবাই আশ্রয় পাবেন, এমন কোনো নিশ্চয়তা নেই।


হঠাৎ এই অতিরিক্ত মানুষের চাপে সেউতার স্থানীয় স্বাস্থ্য ও ত্রাণব্যবস্থায় বড় ধরনের ধাক্কা লেগেছে। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই সপ্তাহে প্রায় ৫ হাজার ৮০০ জন অভিবাসী চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে বহু মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। এই পরিস্থিতি মোকাবিলায় সেউতায় নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা বাড়িয়ে ১ হাজার ৬০০ ছাড়িয়ে দিয়েছে স্পেন। পাশাপাশি সীমান্ত সুরক্ষায় কড়াকড়ি বাড়িয়েছে মরক্কোও। 

এদিকে রোববার শত শত অভিবাসী সেউতার রাস্তায় নেমে দ্রুত আশ্রয়ের আবেদন গ্রহণের সুযোগ ও জোরপূর্বক ফেরত পাঠানোর সিদ্ধান্ত বাতিল করার দাবিতে বিক্ষোভ করেছেন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   স্পেন  সেউতা  আটকা  ৮ হাজার  অভিবাসী  বাংলাদেশি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: