পাকিস্তানের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

পাকিস্তানের জনপ্রিয় টিকটক কনটেন্ট ক্রিয়েটর শামসো বিবিকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে পুলিশে দায়ের করা অভিযোগ

2026-08-17T10:21:51+00:00
2026-08-17T10:22:59+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
পাকিস্তানের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০:২১ এএম  আপডেট: ১৭.০৮.২০২৬ ১০:২২ এএম
শামসো বিবি। ছবি : সংগৃহীত
পাকিস্তানের জনপ্রিয় টিকটক কনটেন্ট ক্রিয়েটর শামসো বিবিকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে পুলিশে দায়ের করা অভিযোগ অনুযায়ী, ভাইবোনদের সঙ্গে একটি গাড়িতে থাকা অবস্থায় ২ অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। খবর গালফ নিউজের।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আয়েশা গিলামানা’ নামেও পরিচিত ছিলেন তিনি। তার বাবা ফজল সাহেবজাদার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি হত্যা মামলা দায়ের করেছে।

ডেইলি পাকিস্তান ও স্থানীয় অন্যান্য সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ আগস্ট এই হত্যাকাণ্ড ঘটে। বিবির বাবা পুলিশকে জানান, ঘটনার দিন কাশিফ নামের এক ব্যক্তির কাছ থেকে তার মেয়ে একটি ফোন কল পান। ফোনে তাকে বাড়ির বাইরে আসতে বলা হয়েছিল।


ফোন পাওয়ার পর বিবি তার ১৫ বছর বয়সী বোন আসিমা এবং ভাই নেয়ামতুল্লাহকে নিয়ে বের হন। তারা গাড়িতে করে যাওয়ার সময় একটি পেট্রোল পাম্পের কাছে মোটরবাইকে থাকা ২ অজ্ঞাতপরিচয় ব্যক্তি গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, একটি গুলি বিবির ঘাড়ে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িটি অন্য একটি গাড়িকে ধাক্কা দিলে তার বোন আসিমা গুরুতর আহত হন।

বিবির বাবা পুলিশকে আরও জানিয়েছেন, কাউসার এবং জাভেদ নামের দুই ব্যক্তির সঙ্গে তার মেয়ের আর্থিক লেনদেন ছিল। তার অভিযোগ, অর্থ ফেরতের দাবি নিয়ে বিবিকে হুমকি দেওয়া হয়েছিল। এ নিয়ে আগে ইসলামাবাদে ওই ২ ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগও দায়ের করেছিলেন তিনি।

তার বাবার সন্দেহ, হয়ত তারাই এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকতে পারেন। অথবা, তারা অন্যদের মাধ্যমে এই হত্যাকাণ্ড ঘটাতে পারেন। এছাড়া, বাড়ি থেকে বের হওয়ার ঠিক আগমুহূর্তে আসা ফোন কলটির পেছনে কাশিফের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

নিহতের বাবার দেওয়া তথ্যমতে, বিবি প্রায় ৩ থেকে ৪ বছর ধরে টিকটক ভিডিও তৈরি করছিলেন। প্ল্যাটফর্মটিতে তার প্রায় ১৩ লাখ ফলোয়ার ছিল।

সময়ের আলো/মহু


  বিষয়:   পাকিস্তান  জনপ্রিয়  কনটেন্ট ক্রিয়েটর  গুলি  হত্যা  শামসো বিবি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: