জুলাই হত্যা মামলায় আসামি হচ্ছেন ৩ সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে আন্দোলনবিরোধী বক্তব্য ও উসকানি দেওয়ার অভিযোগে এবার সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ফারজানা

2026-08-17T14:00:57+00:00
2026-08-17T14:00:57+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আইন-আদালত
জুলাই হত্যা মামলায় আসামি হচ্ছেন ৩ সাংবাদিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ২:০০ পিএম 
সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা (বা থেকে)। সংগৃহীত ছবি
জুলাই গণ-অভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে আন্দোলনবিরোধী বক্তব্য ও উসকানি দেওয়ার অভিযোগে এবার সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আসামি করা হচ্ছে। আগামী ২৪ আগস্ট তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৭ আগস্ট) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই আদেশ দেন। নির্ধারিত দিনে কারাগারে থাকা এই তিন সাংবাদিককে ট্রাইব্যুনালে হাজির করা হলে এ মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হবে।

প্রসিকিউশনের অভিযোগ, ২০২৪ সালের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর পরবর্তী গণভবনের সংবাদ সম্মেলনে এই তিন সাংবাদিক আন্দোলন দমনে প্ররোচনা দিয়েছিলেন। ওই সংবাদ সম্মেলনেই কোটা ইস্যু নিয়ে শেখ হাসিনার করা ‘রাজাকার’-সংক্রান্ত মন্তব্যের জেরে রাত থেকেই দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ শুরু হয়।

তদন্তকারী দলের দাবি, ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে একটি ‘কাউন্টার-ন্যারেটিভ’ তৈরিতে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা। এই অভ্যুত্থানে বিভিন্ন পেশাজীবীদের আন্দোলনের বিপক্ষে উসকানিমূলক ভূমিকার অভিযোগটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পৃথকভাবে খতিয়ে দেখছে।


এ ছাড়া ২০১৩ সালে শাপলা চত্বর ও নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের ওপর দমন-পীড়নের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলাতেও বিচারের মুখোমুখি হচ্ছেন মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   জুলাই  হত্যা  মামলা  আসামি  সাংবাদিক 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: