ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ২৯ বাংলাদেশির বিষয়ে দূতাবাসের বিবৃতি

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে দিকভ্রষ্ট হয়ে মিশরের উপকূলে উদ্ধার হওয়া ২৯ জন বাংলাদেশি নাগরিকের বিষয়ে বিবৃতি প্রকাশ

2026-08-17T14:42:42+00:00
2026-08-17T14:46:27+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ২৯ বাংলাদেশির বিষয়ে দূতাবাসের বিবৃতি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ২:৪২ পিএম  আপডেট: ১৭.০৮.২০২৬ ২:৪৬ পিএম
ভূমধ্যসাগরে অভিবাসীরা। সংগৃহীত ছবি
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে দিকভ্রষ্ট হয়ে মিশরের উপকূলে উদ্ধার হওয়া ২৯ জন বাংলাদেশি নাগরিকের বিষয়ে বিবৃতি প্রকাশ করেছে কায়রোস্থ বাংলাদেশ দূতাবাস। তীব্র খাদ্য ও পানির সংকটে সমুদ্রেই ৯ বাংলাদেশির মৃত্যুর পর জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা বর্তমানে মিশরের মারসা মাতরুহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

রোববার (১৬ আগস্ট) কায়রোর বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দূতাবাসের প্রতিবেদনে উঠে আসে, মানবপাচারকারী চক্রের সহায়তায় গত ৩ আগস্ট ৩৮ জন বাংলাদেশি ও ৪ জন সুদানিসহ মোট ৪২ জন যাত্রী লিবিয়ার তবরুক উপকূল থেকে রাবারের নৌকায় চেপে গ্রিসের উদ্দেশ্যে রওনা দেন। ৩৬ ঘণ্টার পথ হলেও কোনো নেভিগেশন ব্যবস্থা না থাকা এবং জ্বালানি ফুরিয়ে যাওয়ায় নৌকাটি পথ হারিয়ে টানা ১০ দিন সমুদ্রে ভেসে থাকে।

উদ্ধার হওয়া প্রবাসীদের ভাষ্যমতে, তীব্র রোদ, খাদ্য ও পানির অভাবে ৯ জন বাংলাদেশি মারা যান। পচন ধরায় বাধ্য হয়ে মৃতদেহগুলো সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়। পরবর্তীতে ১৩ আগস্ট পথভ্রষ্ট নৌকাটি মিশরের মারসা মাতরুহ উপকূলে পৌঁছালে সেখানকার পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।


কায়রোস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, চিকিৎসাধীন বাংলাদেশিদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় কনসুলার সেবা দেওয়া হচ্ছে। তারা সুস্থ হওয়ার পর মিশরের আইনি আনুষ্ঠানিকতা শেষে দ্রুত সময়ে দেশে ফেরত পাঠানোর বন্দোবস্ত করা হবে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ভূমধ্যসাগর  উদ্ধার  বাংলাদেশি  দূতাবাস  বিবৃতি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: