স্কুলে শিক্ষকদের অনুপস্থিতি, আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

বিদ্যালয়ে আসেন না শিক্ষকরা। তাই আন্দোলনে নামল প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা। এমন ঘটনা ঘটেছে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র চরাঞ্চলে অবস্থিত খেওয়ার আলগার চর

2026-08-17T17:37:17+00:00
2026-08-17T17:39:27+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
স্কুলে শিক্ষকদের অনুপস্থিতি, আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৫:৩৭ পিএম  আপডেট: ১৭.০৮.২০২৬ ৫:৩৯ পিএম
প্রাথমিকের শিশুদের আন্দোলন। ছবি : সময়ের আলো
বিদ্যালয়ে আসেন না শিক্ষকরা। তাই আন্দোলনে নামল প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা। এমন ঘটনা ঘটেছে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র চরাঞ্চলে অবস্থিত খেওয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। 

সোমবার (১৭ আগস্ট) সকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে সব কক্ষ বন্ধ দেখতে পায়। পরে তারা লাঠিসোঁটা হাতে আন্দোলনে নামে। এসময় দলবদ্ধভাবে বন্ধ ক্লাসরুমের দরজায় লাথি মারতে দেখা যায় শিক্ষার্থীদের।

তাদের অভিযোগ, শিক্ষকরা ঠিকমতো স্কুলে আসেন না। সঠিক পাঠদান হয় না বিদ্যালয়টিতে।

বিদ্যালয়টির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সিয়াম, মাজেদুল, সামসুন্নাহার জানান, শিক্ষকরা যাতে নিয়মিত আসেন, সে লক্ষে আজ আন্দোলনে নেমেছে তারা। 


স্থানীয় বাসিন্দা আল আমিন জানান, দীর্ঘদিন থেকে বিদ্যালয়টির এমন অবস্থা। ৫ জন শিক্ষকের কেউই নিয়মিত বিদ্যালয়ে আসেন না। বর্তমান প্রধান শিক্ষক ইসরাত জাহান দায়িত্ব নেওয়ার পর এমন অবস্থা হয়েছে। আজকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে। পরে স্থানীয়রা গিয়ে শিক্ষার্থীদের শান্ত করেন।

এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক ইসরাত জাহানের মোবাইল ফোনে কয়েক দফা ফোন দিলেও রিসিভ হয়নি। 

জেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার সরকার জানান, বিযয়টি তার নজরে এসেছে। শিক্ষকরা কেন বিদ্যালয়ে গেলেন না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/মহু
  বিষয়:   স্কুল  শিক্ষক  অনুপস্থিতি  আন্দোলন  প্রাথমিক  শিশু  শিক্ষার্থী  কুড়িগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: