শতভাগ জিপিএ-৫ পাওয়া স্কুলকে শোকজ

নরসিংদী প্রতিনিধি

শিক্ষা

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের ৩৮২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই জিপিএ-৫ পেয়েছে।

2026-08-17T17:55:48+00:00
2026-08-17T19:31:11+00:00
 
  সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
শিক্ষা
শতভাগ জিপিএ-৫ পাওয়া স্কুলকে শোকজ
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৫:৫৫ পিএম  আপডেট: ১৭.০৮.২০২৬ ৭:৩১ পিএম
নাছিমা কাদির মোল্লা হাই স্কুল। ছবি : সময়ের আলো
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের ৩৮২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই জিপিএ-৫ পেয়েছে। শতভাগ পরীক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার বিষয়টি নিয়ে বিতর্ক ওঠায় স্কুল কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

রোববার (১৬ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো. মাসুদ রানা খানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।


স্কুলটির বিরুদ্ধে অভিযোগ, জিপিএ-৫ পাওয়ার হার বাড়াতে অনেক শিক্ষার্থীকে পরীক্ষাতেই বসতে দেওয়া হয় না। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ হয়। এই পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির শতভাগ জিপিএ-৫ অর্জনের বিষয়ে সার্বিক সত্যতা যাচাই এবং ঘটনার ব্যাখ্যা চেয়ে স্কুল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

এ বিষয়ে স্কুলটির প্রধান শিক্ষক মো. ইমন আহমেদ বলেন, ‘শোকজের বিষয়ে আমরা অবগত আছি। আমাদের ৪৮৫ জন শিক্ষার্থীর মধ্যে ১০৩ জন টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায়, তাদের বাদ দিয়ে ৩৮২ জন শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। তারা সবাই জিপিএ-৫ পেয়েছে। এ নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। আমাদের সব কাজের স্বচ্ছতা রয়েছে। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই বোর্ডকে কারণ দর্শানোর জবাব দেব।’

সময়ের আলো/মহু


  বিষয়:   জিপিএ-৫  নরসিংদী  নাছিমা কাদির মোল্লা স্কুল  শোকজ  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: