কামিল পরীক্ষায় পাস ৮৮.২০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে এক বছর মেয়াদি কামিল (মাস্টার্স) পরীক্ষা ২০২৪-এর ফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় ৮৮ দশমিক ২০ শতাংশ

2026-08-17T19:15:48+00:00
2026-08-17T19:18:50+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষা
কামিল পরীক্ষায় পাস ৮৮.২০ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৭:১৫ পিএম  আপডেট: ১৭.০৮.২০২৬ ৭:১৮ পিএম
ছবি : সময়ের আলো
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে এক বছর মেয়াদি কামিল (মাস্টার্স) পরীক্ষা ২০২৪-এর ফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় ৮৮ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান উপাচার্যের কাছে ফলাফল হস্তান্তর করেন।

ফল প্রকাশ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, বিভিন্ন অনুষদ ও দফতরের ডিন, রেজিস্ট্রারসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ফলাফল ঘোষণার পর উপাচার্য উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘শিক্ষার্থীদের ভালো ফলাফল ও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। মাদরাসা শিক্ষাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য শিক্ষা ব্যবস্থায় রূপ দিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে।’


দ্রুত সময়ে ফল প্রকাশে সংশ্লিষ্টদের ধন্যবাদও জানান তিনি।

সিজিপিএর ভিত্তিতে এবার মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছে ঢাকার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা। যৌথভাবে দ্বিতীয় হয়েছে চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা ও ঢাকার সরকারি মাদরাসা-ই-আলিয়া। তৃতীয় হয়েছে চট্টগ্রামের নেছারিয়া কামিল মাদরাসা।

এবার দেশের ৬৩টি কেন্দ্রে আল কোরআন ও ইসলামিক স্টাডিজ, আল হাদিস ও ইসলামিক স্টাডিজ, দাওয়াহ ও ইসলামিক স্টাডিজ, আল ফিকাহ ও ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফলাফলের বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   কামিল  পরীক্ষা  পাস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: