এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চুক্তিতে আরও এক বছর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব থাকছেন মো. এহছানুল হক। সোমবার (১৭ আগস্ট) তাকে আরও এক বছরের জন্য

2026-08-17T20:46:17+00:00
2026-08-17T20:46:17+00:00
 
  সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
জাতীয়
এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৮:৪৬ পিএম 
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। ছবি : সংগৃহীত
চুক্তিতে আরও এক বছর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব থাকছেন মো. এহছানুল হক। সোমবার (১৭ আগস্ট) তাকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী মো. এহছানুল হককে ১৮ আগস্ট ২০২৬ থেকে এক বছরের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে পূর্বের চুক্তির ধারাবাহিকতায় পুনঃচুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।


এ নিয়োগের ক্ষেত্রে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা এবং সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।


সময়ের আলো/এমকে


  বিষয়:   এহছানুল হক  চুক্তি  মেয়াদ  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: