জাম্বিয়ায় দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হাকাইন্দে হিচিলেমা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জাম্বিয়ায় দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন হাকাইন্দে হিচিলেমা। নির্বাচনী কমিশনের প্রকাশিত ফল অনুযায়ী, তিনি প্রায় ৬০ শতাংশ ভোট পেয়েছেন। তার

2026-08-18T08:45:22+00:00
2026-08-18T08:45:22+00:00
 
  মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
জাম্বিয়ায় দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হাকাইন্দে হিচিলেমা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৮:৪৫ এএম 
সংগৃহীত ছবি
জাম্বিয়ায় দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন হাকাইন্দে হিচিলেমা। নির্বাচনী কমিশনের প্রকাশিত ফল অনুযায়ী, তিনি প্রায় ৬০ শতাংশ ভোট পেয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ব্রায়ান মুন্ডুবিলে পেয়েছেন প্রায় ৩৮ শতাংশ ভোট।

মঙ্গলবার ভোরে নির্বাচনী কমিশন ফল প্রকাশ করে। তবে জালিয়াতির অভিযোগ ও সহিংসতার কারণে এবারের নির্বাচন বিতর্কিত হয়ে উঠেছে।

গত ১৩ আগস্ট অনুষ্ঠিত নির্বাচনে হিচিলেমার জয় প্রত্যাশিতই ছিল। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার সুবিধা থাকায় শুরু থেকেই তিনি এগিয়ে ছিলেন। বিপরীতে মুন্ডুবিলের জন্য এটি ছিল প্রেসিডেন্ট পদে প্রথম নির্বাচন।

নির্বাচনের আগে পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও ভোটের দিন রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই রাতে অস্ত্রের গোলাগুলির মধ্যে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করে কর্তৃপক্ষ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিরোধী দলের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাও ছিলেন। সে সময় মুন্ডুবিলেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরদিন ভোটকেন্দ্রের কর্মীদের ওপর হামলা এবং ব্যালট পেপার চুরির অভিযোগ ওঠার পর কয়েক ঘণ্টার জন্য ভোট গণনা স্থগিত করে নির্বাচনী কমিশন।

মুন্ডুবিলে অভিযোগ করেন, বিভিন্ন ভোটকেন্দ্র থেকে ফলাফলের ফরম পরিবর্তনের সম্ভাব্য তথ্য তিনি পেয়েছেন। এ বিষয়ে জরুরি ভিত্তিতে স্বাধীন তদন্তেরও দাবি জানান তিনি।

তবে হিচিলেমার শিবির মুন্ডুবিলের অভিযোগকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে।

সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  জাম্বিয়া  নির্বাচন  প্রেসিডেন্ট 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: