ফিলিপাইনে স্কুলে গুলি, হামলাকারীসহ নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা শহরের একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় হামলাকারীসহ দুজন নিহত হয়েছেন। নিহত দুজনই শিক্ষার্থী বলে জানিয়েছেন স্থানীয় মেয়র। ঘটনাটি

2026-08-18T09:27:56+00:00
2026-08-18T09:27:56+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ফিলিপাইনে স্কুলে গুলি, হামলাকারীসহ নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৯:২৭ এএম 
সংগৃহীত ছবি
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা শহরের একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় হামলাকারীসহ দুজন নিহত হয়েছেন। নিহত দুজনই শিক্ষার্থী বলে জানিয়েছেন স্থানীয় মেয়র। ঘটনাটি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে আতেনেও দে জাম্বোয়াঙ্গা বিশ্ববিদ্যালয়ের উচ্চবিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। জাম্বোয়াঙ্গা শহরের মেয়র খাইমার আদান ওলাসো জানান, হামলাকারীও একজন শিক্ষার্থী এবং সে একটি শক্তিশালী আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী শ্রেণিকক্ষের ভেতর গুলি চালায়। পরে সে নিজেও গুলিবিদ্ধ হয়ে মারা যায়। হামলায় আরও দুজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

আঞ্চলিক পুলিশের মুখপাত্র শেলামি চ্যাং জানান, পুলিশ স্কুল ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও জানিয়েছে, সেখানে এখন আর কোনো সক্রিয় হামলাকারী নেই এবং নতুন করে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  ফিলিপাইন  হামলা  নিহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: