ভুল না করেও শাস্তি পেলেন নেইমার

ক্রীড়া ডেস্ক

খেলা

সময়ের অপচয় এড়াতে ফুটবলে নতুন নিয়ম চালু হয়েছে। সেই নিয়মের কারণে প্রথম দিকের ভুক্তভোগীদের একজন হয়েছেন সান্তোসের অধিনায়ক নেইমার জুনিয়র।

2026-08-18T11:40:31+00:00
2026-08-18T11:41:20+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
খেলা
ভুল না করেও শাস্তি পেলেন নেইমার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:৪০ এএম  আপডেট: ১৮.০৮.২০২৬ ১১:৪১ এএম
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত
সময়ের অপচয় এড়াতে ফুটবলে নতুন নিয়ম চালু হয়েছে। সেই নিয়মের কারণে প্রথম দিকের ভুক্তভোগীদের একজন হয়েছেন সান্তোসের অধিনায়ক নেইমার জুনিয়র। তবে নিয়ম ভাঙার কারণে নয়, বরং নিয়মের নির্ধারিত প্রক্রিয়ার কারণেই ১ মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হয়েছে ব্রাজিলিয়ান এই তারকাকে। 

ব্রাজিলের সিরি আতে ভাস্কোর বিপক্ষে সান্তোসের সর্বশেষ ম্যাচে একটি ঘটনায় নতুন নিয়মের প্রয়োগ দেখা যায়। সান্তোসের গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাওকে একপর্যায়ে প্রাথমিক চিকিৎসা নিতে হয়। গোলরক্ষকের চিকিৎসার কারণে খেলা কিছু সময়ের জন্য বন্ধ থাকে।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো গোলরক্ষকের চিকিৎসার প্রয়োজন হলে খেলা পুনরায় শুরুর পর তার দলের একজন আউটফিল্ড খেলোয়াড়কে ১ মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। কোন খেলোয়াড়কে এক মিনিটের জন্য বাইরে পাঠানো হবে, সেটি ঠিক করার দায়িত্ব কোচের।

এ জন্য কোচকে দেয়া হয় ১০ সেকেন্ড সময়। এই সময়ের মধ্যে কোচ কোনো খেলোয়াড়ের নাম ঠিক করতে না পারলে, নিয়ম অনুযায়ী দলের অধিনায়ককেই ১ মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হয়।


সান্তোসের ম্যাচেও ঠিক সেটিই ঘটেছে। গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাওয়ের চিকিৎসা শেষে খেলা পুনরায় শুরুর আগে সান্তোস কোচ অ্যালেক্সি স্তিভাল, যিনি কুচা নামে পরিচিত, নির্ধারিত ১০ সেকেন্ডের মধ্যে কোনো খেলোয়াড়কে মাঠের বাইরে পাঠানোর সিদ্ধান্ত জানাতে পারেননি। ফলে, নিয়মের বাধ্যবাধকতায় সান্তোসের অধিনায়ক নেইমারকেই ১ মিনিটের জন্য মাঠের বাইরে যেতে হয়। অবশ্য, নেইমারের মাঠ ছাড়ার পেছনে অবশ্য তার কোনো দায় ছিল না। 

সময়ক্ষেপণ কমানো এবং চিকিৎসার অজুহাতে ম্যাচে অপ্রয়োজনীয় বিলম্ব ঠেকাতেই নতুন নিয়মটি চালু করা হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগসহ বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টেও নিয়মটি শুরু হয়েছে। আপাতত এটি পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। পরবর্তী সময়ে নিয়মটির কার্যকারিতা পর্যালোচনা করে এটিকে স্থায়ীভাবে গ্রহণ করা হতে পারে।

তবে, ভাস্কোর বিপক্ষে সান্তোসের ম্যাচে নিয়মটির প্রয়োগের পরও দলের জয় পেতে কোনো সমস্যা হয়নি। নেইমারের দল ম্যাচটি জিতেছে ৩-০ গোলে। 

সময়ের আলো/মহু
  বিষয়:   ভুল  শাস্তি  নেইমার  খেলা  ফুটবল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: