অপতথ্য রোধের আহ্বান জানালেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভুয়া তথ্য, অপতথ্য ও ক্ষতিকর কনটেন্ট প্রতিরোধে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য

2026-08-18T15:20:41+00:00
2026-08-18T15:21:51+00:00
 
  মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
জাতীয়
অপতথ্য রোধের আহ্বান জানালেন তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৩:২০ পিএম  আপডেট: ১৮.০৮.২০২৬ ৩:২১ পিএম
ফকির মাহবুব আনাম। ছবি : সংগৃহীত
ভুয়া তথ্য, অপতথ্য ও ক্ষতিকর কনটেন্ট প্রতিরোধে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘তথ্যের বিশ্বাসযোগ্যতা ও সামাজিক সংহতি’ বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ‘বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্যসহ সাধারণ মানুষের কাছ থেকেও নিয়মিত ভুয়া ও সন্দেহজনক কনটেন্ট নিয়ে অভিযোগ আসছে। এসব কনটেন্ট যাচাই-বাছাই করে প্রচারের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।’


ফকির মাহবুব আনাম বলেন, ‘অনলাইনে ছড়িয়ে পড়া তথ্যের বিশ্বাসযোগ্যতা যাচাই করা জরুরি। একই সঙ্গে ক্ষতিকর ও বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার ঠেকাতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

বিশেষ করে শিশুদের অনলাইনে ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন মন্ত্রী। এ ক্ষেত্রে গণমাধ্যম, ইউএনডিপি, ইউনেস্কো ও আইসিটি বিভাগের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন তিনি।

অনলাইনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি এবং তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তোলারও আহ্বান জানান মন্ত্রী।

সময়ের আলো/মহু


  বিষয়:   অপতথ্য  রোধ  আহ্বান  তথ্যমন্ত্রী  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: