ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের শীর্ষে নয়া দিল্লি

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি। বায়ুমান সূচকে দিল্লির স্কোর ১৮২। অন্যদিকে, বায়ুমানের তালিকায়

2026-08-19T08:18:03+00:00
2026-08-19T08:18:33+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের শীর্ষে নয়া দিল্লি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৮:১৮ এএম  আপডেট: ১৯.০৮.২০২৬ ৮:১৮ এএম
সংগৃহীত ছবি
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি। বায়ুমান সূচকে দিল্লির স্কোর ১৮২। অন্যদিকে, বায়ুমানের তালিকায় ১৮তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। আজ ঢাকার স্কোর ৮৪, যা ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত হচ্ছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ারের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়।

আইকিউ এয়ারের আজকের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কাতারের রাজধানী দোহা, যার স্কোর ১৬১। ১৭২ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা রয়েছে তৃতীয় স্থানে। এ ছাড়া ১৬১ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বাহরাইনের রাজধানী মানামা এবং ১৫৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে মালয়েশিয়ার কুচিং শহর।


আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী বায়ুর মানের শ্রেণিবিভাগ, ০ থেকে ৫০ ভালো বাতাস, ৫১ থেকে ১০০ মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর, ৩০১ বা তার বেশি দুর্যোগপূর্ণ।

সময়ের আলো/জোই
  বিষয়:   ঢাকার বাতাস  সহনীয়  দূষণের শীর্ষে  নয়া দিল্লি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: