যুক্তরাষ্ট্র-কানাডার বাণিজ্য চুক্তি, আপাতত ঠেকল ৫০ শতাংশ শুল্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য চুক্তি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে কানাডা থেকে আমদানি করা বিভিন্ন

2026-08-19T08:48:16+00:00
2026-08-19T08:48:16+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র-কানাডার বাণিজ্য চুক্তি, আপাতত ঠেকল ৫০ শতাংশ শুল্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৮:৪৮ এএম 
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য চুক্তি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে কানাডা থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর আরোপ হতে যাওয়া বড় ধরনের শুল্ক আপাতত এড়ানো গেছে।

বুধবার (১৯ আগস্ট) মধ্যরাতে কানাডার বিভিন্ন পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের সময়সীমা শেষ হওয়ার কিছুক্ষণ আগে ট্রাম্প এ ঘোষণা দেন।কানাডার ইলেকট্রনিকস, শিল্পকারখানার যন্ত্রপাতি, আসবাবপত্র ও দুগ্ধজাত পণ্যসহ বিভিন্ন পণ্যের ওপর এই শুল্ক আরোপের কথা ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, চুক্তির নথিপত্র চূড়ান্ত করার শর্তে কানাডার ওপর আগামীকাল সকাল থেকে কার্যকর হওয়ার কথা থাকা ৫০ শতাংশ শুল্ক তিনি তিন দিনের জন্য স্থগিত করেছেন।

ট্রাম্প আরও বলেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় বাতিল হওয়া বহুল আলোচিত কিস্টোন এক্সএল পাইপলাইন প্রকল্প আবারও চালু হতে পারে।



সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  কানাডা  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: