একাধিক বিয়ে-পরকীয়ার অভিযোগ, স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

একাধিক বিয়ে এবং পরে ব্যবসায়ী ও বিত্তবান ব্যক্তিদের ফাঁদে ফেলে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে স্ত্রী তাসলিমা আক্তার রুমিসহ একটি কথিত

2026-08-19T09:37:13+00:00
2026-08-19T09:37:35+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
একাধিক বিয়ে-পরকীয়ার অভিযোগ, স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৯:৩৭ এএম  আপডেট: ১৯.০৮.২০২৬ ৯:৩৭ এএম
সংবাদ সম্মেলনে শেখ রাসেল। ছবি : সময়ের আলো
একাধিক বিয়ে এবং পরে ব্যবসায়ী ও বিত্তবান ব্যক্তিদের ফাঁদে ফেলে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে স্ত্রী তাসলিমা আক্তার রুমিসহ একটি কথিত প্রতারণা চক্রের সদস্যদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ব্যবসায়ী শেখ রাসেল। এ ঘটনায় তিনি স্ত্রীসহ চারজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জের কদমতলীর লিটন টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

মামলার অন্য আসামিরা হলেন, ইমরান হোসেন, ময়না বেগম ও কাজী আব্দুল বাতেন।

লিখিত বক্তব্যে শেখ রাসেল বলেন, পারিবারিকভাবে তাসলিমা আক্তার রুমিকে বিয়ে করেন তিনি। বিয়ের সময় স্ত্রীর একটি পূর্বের বিয়ের বিষয় জানলেও পরে আরও দুটি বিয়ের তথ্য জানতে পারেন বলে দাবি করেন। বিয়ের পর প্রায় দুই বছর সংসার করলেও ছয় মাস যেতে না যেতেই দাম্পত্য কলহ শুরু হয়। একপর্যায়ে স্ত্রীর একাধিক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টি তার নজরে আসে বলেও অভিযোগ করেন তিনি।

রাসেল বলেন, স্ত্রীর সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। দেশের বিভিন্ন দর্শনীয় স্থানের পাশাপাশি থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুর ভ্রমণ করিয়েছেন। স্বর্ণালংকারসহ নানা মূল্যবান উপহারও দিয়েছেন।


তার অভিযোগ, গত ২৯ জুলাই তাকে নিজ ফ্ল্যাটের টয়লেটে আটকে রেখে পরে ফ্ল্যাটে তালা ঝুলিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে চলে যান তার স্ত্রী। এ ঘটনায় তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।

সংবাদ সম্মেলনে শেখ রাসেল দাবি করেন, এটি কোনো সাধারণ পারিবারিক বিরোধ নয়। বরং বিয়ে ও সম্পর্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিত্তবান ব্যক্তিদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে। তার ভাষ্য, তিনিও সেই চক্রের শিকার।

তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেফতার, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তাকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দিয়ে হয়রানির হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে তাসলিমা আক্তার রুমির বাবা রুহুল আমিন বলেন, আমার মেয়ের আগে দুটি বিয়ে হয়েছিল। পরে রাসেলের সঙ্গে বিয়ে হয়। বর্তমানে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার কিছু ব্যক্তিগত সমস্যা রয়েছে, যা আমরা জানি।

তবে অভিযোগের বিষয়ে তাসলিমা আক্তার রুমির বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা এবং ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সময়ের আলো/জোই

  বিষয়:   বিয়ে  পরকীয়া  স্ত্রী  স্বামী  মামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: