মারা গেছেন শায়রুল কবির খানের ছোট বোন শিউলি খানম

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের ছোট বোন শিউলি খানম (৫৭) ইন্তেকাল করেছেন। বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে

2026-08-19T11:22:43+00:00
2026-08-19T20:14:51+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
মারা গেছেন শায়রুল কবির খানের ছোট বোন শিউলি খানম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১১:২২ এএম  আপডেট: ১৯.০৮.২০২৬ ৮:১৪ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের ছোট বোন শিউলি খানম (৫৭) ইন্তেকাল করেছেন। বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট হঠাৎ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন শিউলি খানম। প্রথমে তাকে নেত্রকোনা জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে আইসিইউতে ভর্তি করা হয়। তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। বোর্ডের পরামর্শ অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। গত রোববার থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

এর আগে গত সোমবার বেলা ১১টার দিকে শিউলি খানমকে দেখতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসেইন। তিনি সার্বিক চিকিৎসার খোজঁখবর নেন।  

মৃত্যুকালে শিউলি খানম মা-বাবা, ভাই, স্বামী, সন্তান, জামাতা, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শিউলি খানমের রুহের মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ভাই শায়রুল কবির খান ও পরিবারের সদস্যরা।



সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: