ফিলিস্তিনি আটক ব্যক্তিদের কপাল-হাতে নম্বর দিল ইসরায়েলি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

অধিকৃত পশ্চিম তীরের কাবাতিয়ায় অভিযানের সময় ফিলিস্তিনি আটক ব্যক্তিদের কপাল ও হাতে নম্বর লিখে দিয়েছে ইসরায়েলি সেনারা। সোমবার (১৭ আগস্ট)

2026-08-19T12:41:25+00:00
2026-08-19T12:41:25+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ফিলিস্তিনি আটক ব্যক্তিদের কপাল-হাতে নম্বর দিল ইসরায়েলি সেনারা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:৪১ পিএম 
ছবি : সংগৃহীত
অধিকৃত পশ্চিম তীরের কাবাতিয়ায় অভিযানের সময় ফিলিস্তিনি আটক ব্যক্তিদের কপাল ও হাতে নম্বর লিখে দিয়েছে ইসরায়েলি সেনারা। সোমবার (১৭ আগস্ট) জেনিনের কাছে ওই অভিযানে কয়েক ডজন ফিলিস্তিনিকে আটক করা হয়।

আটকদের মধ্যে কয়েকজনের কপাল ও হাতে নম্বর লিখে দেওয়া হয়। আহমাদ আল-হাথনাভি নামের এক ফিলিস্তিনি জানান, তার কপালে ‘৪৪’ নম্বর লিখে দেওয়া হয়েছিল। এর আগে চারবার গ্রেপ্তার হলেও এবারই প্রথম তাকে এভাবে নম্বর দেওয়া হয়েছে বলে জানান তিনি।

হাথনাভির দাবি, অভিযানের সময় নারীসহ অন্তত ৫০ জনকে আটক করা হয়। পরে তাকে ও অন্যদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। তার ভাষ্য, জিজ্ঞাসাবাদের মাধ্যমে পরিবারগুলোকে আতঙ্কিত করা এবং জেনিনের আশপাশে ইসরায়েলি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে প্রতিরোধ থেকে বিরত রাখার চেষ্টা করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী আটক ব্যক্তিদের শরীরে নম্বর লেখার বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে সেনাবাহিনী জানিয়েছে, এ ঘটনায় ‘শিক্ষা নেওয়া হয়েছে’।

এর আগে চলতি বছরের এপ্রিলে জেনিনে অভিযানের সময় ফিলিস্তিনি নারীদের হাতেও নম্বর লিখে দেওয়ার অভিযোগ উঠেছিল। ২০২৪ সালেও হেবরনে আটক কয়েকজন ফিলিস্তিনির কপালে নম্বর লেখার ঘটনা ঘটেছিল।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  গাজা  ইসরায়েল 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: