দাউদকান্দিতে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ যুবক গ্রেফতার

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার দাউদকান্দিতে একটি বিদেশি পিস্তল এক যুবককে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ম্যাগাজিনসহ ২

2026-08-19T12:41:54+00:00
2026-08-19T12:41:54+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
দাউদকান্দিতে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ যুবক গ্রেফতার
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:৪১ পিএম 
দাউদকান্দিতে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ যুবক গ্রেফতার। ছবি : সময়ের আলো
কুমিল্লার দাউদকান্দিতে একটি বিদেশি পিস্তল এক যুবককে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ম্যাগাজিনসহ ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকাল ৪টার দিকে উপজেলার দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের হাসনাবাদ ভিটিকান্দি গ্রামের শফিউল্লাহ মুন্সির বাড়ির সামনে রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত মো. রাসেল (৩৪) উপজেলার দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের হাসনাবাদ ভিটিকান্দি গ্রামের জজ মিয়ার ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এসআই ইহসানুল হাসান, এসআই রেজোয়ানুল ইসলাম, এএসআই সেলিম মিয়া, এএসআই সঞ্জয় প্রামাণিক সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের হাসনাবাদ ভিটিকান্দি গ্রামের শফিউল্লাহ মুন্সির বাড়ির সামনে রাস্তা থেকে মো. রাসেলকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার ডান হাতে থাকা খাকি রঙের ছোট শপিং ব্যাগের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তার নামে হত্যা, দস্যুতাসহ থানায় ৪টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সময়ের আলো/জোই

  বিষয়:   দাউদকান্দি  বিদেশি পিস্তল  ম্যাগাজিন  যুবক গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: