ইরানের সঙ্গে আলোচনা ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল’ করা হয়েছে— হোয়াইট হাউসের এমন দাবিকে নাকচ করে ইরানের আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি কোনো আলোচনা হয়নি।
ফারস নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে ওই সূত্র জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা চলমান ছিল— এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো পর্যায়েই দুই দেশের মধ্যে এ ধরনের সরাসরি আলোচনা অনুষ্ঠিত হচ্ছিল না।
হোয়াইট হাউসের দাবির বিষয়ে সূত্রটি জানায়, হরমুজ প্রণালির ওপর সার্বভৌমত্ব প্রয়োগের বিষয়টি নিয়ে ওমানের সঙ্গে আলোচনা হয়েছিল।
সূত্রটি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘন করার পর মার্কিন পক্ষের সঙ্গে আলোচনা বন্ধ হয়ে যায়। এরপর ওমানের সঙ্গে যে সাম্প্রতিক আলোচনা হয়েছে, তার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক ছিল না।
এর ফলে ইরানের সঙ্গে সরাসরি আলোচনা স্থগিত করার বিষয়ে হোয়াইট হাউসের বক্তব্যের সঙ্গে ইরানি আলোচক দলের ঘনিষ্ঠ সূত্রের বক্তব্যের স্পষ্ট পার্থক্য দেখা দিয়েছে।
সময়ের আলো/কেএইচ