শায়রুল কবির খানের ছোট বোন শিউলি খানমের দাফন সম্পন্ন

নেত্রকোণা প্রতিনিধি

সারাদেশ

বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খানের ছোট বোন শিউলি খানমের দাফন সম্পন্ন হয়েছে।বুধবার

2026-08-19T19:59:06+00:00
2026-08-19T20:14:26+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
শায়রুল কবির খানের ছোট বোন শিউলি খানমের দাফন সম্পন্ন
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৭:৫৯ পিএম  আপডেট: ১৯.০৮.২০২৬ ৮:১৪ পিএম
ছবি : সময়ের আলো
বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খানের ছোট বোন শিউলি খানমের দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) আসর নামাজের পর নেত্রকোণা পৌর শহরের মোক্তারপাড়া জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে শহরের সাতপাই কবরস্থানে তাকে দাফন করা হয়।

শিউলি খানম নেত্রকোণার আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের স্বল্প শুনই গ্রামের খাঁ বাড়ির এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

গত ১৫ আগস্ট ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা ১১টার দিকে হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্বামী, দুই মেয়ে, এক ছেলে, মা-বাবা, ভাই, জামাতা, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শায়রুল কবির খান তার ছোট বোন শিউলি খানমের রুহের মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে তার বোনের জন্য দোয়া চেয়েছেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   শায়রুল কবির খান  বোন  শিউলি খানম  দাফন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: