সোনার খনি ধসে শতাধিক প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পশ্চিমাঞ্চলে সোনার খনি ধসে শতাধিক মানুষ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ক্যামেরুন সীমান্তের জামবোয়ে গ্রামে এ দুর্ঘটনা

2026-08-20T06:29:50+00:00
2026-08-20T06:33:42+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
সোনার খনি ধসে শতাধিক প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৬:২৯ এএম  আপডেট: ২০.০৮.২০২৬ ৬:৩৩ এএম
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের স্বর্ণখনিতে শ্রমিকরা। ছবি : সংগৃহীত
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পশ্চিমাঞ্চলে সোনার খনি ধসে শতাধিক মানুষ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ক্যামেরুন সীমান্তের জামবোয়ে গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র, রেড ক্রসের স্বেচ্ছাসেবক এবং খনি মালিকদের সংগঠনের কর্মকর্তারা নিহতের সংখ্যা শতাধিক বলে জানিয়েছেন।

বাবুয়া শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের ওই খনিতে ধসের পর উদ্ধারকারীরা বহু মরদেহ উদ্ধার করেছেন। তবে ধ্বংসস্তূপের নিচে আরও শ্রমিক আটকে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকাজে অংশ নেওয়া রেড ক্রসের স্বেচ্ছাসেবক জেরভাইস গানাগোরোহ বলেন, ধসের পর ঘটনাস্থল থেকে শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। শহরের কর্মকর্তা বার্ট্রান্ড বে ইয়াং বলেন, তাদের জীবিত অবস্থায় পাওয়া একটি অলৌকিক ঘটনা হবে।


নানা-মামবেরে প্রিফেকচারের উপমেয়র সুলেমান বি ঘটনাটিকে ভয়াবহ উল্লেখ করে উদ্ধার ও সহায়তা কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। খনি শ্রমিক সেড্রিক এমবাঙ্গো জানান, মাটি পুরোপুরি ধসে গিয়ে শ্রমিকদের চাপা দিয়েছে এবং এখনো অনেকে মাটির নিচে আটকা রয়েছেন।

সরকারের মুখপাত্র এভারিস্তে নগামানা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশের ক্যামেরুনের পূর্বাঞ্চলের গভর্নর গ্রেগোয়ার মভঙ্গোও পরিস্থিতি মোকাবিলায় মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন।

দেশটির অনিয়ন্ত্রিত ছোট সোনার খনিগুলোতে নিরাপত্তা সরঞ্জামের ঘাটতি থাকায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। গত জুনেও ক্যামেরুন সীমান্তের বেমবারি এলাকায় খনি ধসে কয়েক ডজন মানুষ নিহত হন।

সূত্র : আল জাজিরা


সময়ের আলো/এমকে
  বিষয়:   সোনা  খনি  ধস  প্রাণহানি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: