রুম নোংরা করায় জরিমানা, ‘অসত্য ঘটনা’ বলল জেমসের ম্যানেজার

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ইতালির রোমে হোটেলের কক্ষ নোংরা করার অভিযোগে সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস ও তার দলের বিরুদ্ধে সমালোচনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন জেমসের

2026-08-20T11:47:49+00:00
2026-08-20T15:09:31+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
রুম নোংরা করায় জরিমানা, ‘অসত্য ঘটনা’ বলল জেমসের ম্যানেজার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:৪৭ এএম  আপডেট: ২০.০৮.২০২৬ ৩:০৯ পিএম
ছবি : সংগৃহীত
ইতালির রোমে হোটেলের কক্ষ নোংরা করার অভিযোগে সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস ও তার দলের বিরুদ্ধে সমালোচনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন জেমসের বিজনেস ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন। তিনি অভিযোগটিকে ‘অসত্য ঘটনা’ বলে দাবি করেছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে হোয়াটসঅ্যাপে সময়ের আলোর সঙ্গে আলাপকালে রবিন বলেন, জেমস ও তার দলের সদস্যরা মোট চারটি কক্ষে ছিলেন। এর মধ্যে জেমস ছিলেন ৩৪৫ নম্বর কক্ষে এবং তিনি নিজে ছিলেন ২৪৬ নম্বর কক্ষে। হোটেল কর্তৃপক্ষ যে ৫৪৯ নম্বর কক্ষ নোংরা অবস্থায় পাওয়ার অভিযোগ করেছে, সেখানে একজন মিউজিশিয়ান ছিলেন বলে জানান তিনি।

রবিনের ভাষ্য, ‘জেমস ওই কক্ষে ছিলেন না। তাই একজনের কক্ষের অবস্থার দায়ভার জেমসের ওপর বর্তায় না।’

হোটেল কর্তৃপক্ষের অভিযোগ অনুযায়ী, গত ১৯ আগস্ট অতিথিরা চলে যাওয়ার পর কক্ষগুলো, বিশেষ করে ৫৪৯ নম্বর কক্ষ, অত্যন্ত নোংরা অবস্থায় পাওয়া যায়। অতিরিক্ত পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য এ ঘটনায় ২০০ ইউরো জরিমানা ধার্য করা হয়েছে বলে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে।

তবে এই জরিমানার বিষয়টি হোটেল কর্তৃপক্ষের অভিযোগ মাত্র বলে দাবি করেছেন রবিন। তিনি বলেন, তারা স্বাভাবিক নিয়মে হোটেলের চাবি জমা দিয়ে চলে এসেছেন।

হোটেলের নিয়ম না মেনে বা রিসেপশনে যোগাযোগ না করে চলে যাওয়ার অভিযোগও অস্বীকার করেন রবিন। তার দাবি, এমনটি হলে হোটেল কর্তৃপক্ষ তাদের আটকে দিত। তাদের পাসপোর্টও হোটেল কর্তৃপক্ষের কাছে ছিল বলে উল্লেখ করেন তিনি।

জেমস ও তার দলের বিদায়ের সময় কোনো আয়োজক উপস্থিত ছিলেন না বলেও জানান রবিন। তার ভাষ্য, উপস্থিত ভক্তরাই তাদের বিদায় জানিয়েছেন।

রোমের ‘হোটেল অ্যান্ড রেসিডেন্স আই ট্রায়াঙ্গোলি’ থেকে জেমস ও তার দলের বুক করা চারটি অ্যাপার্টমেন্টের অবস্থা নিয়ে আয়োজক মোয়াজকে পাঠানো একটি ই-মেইলের মাধ্যমে অভিযোগটি সামনে আসে। ওই ই-মেইলে হোটেল কর্তৃপক্ষ দাবি করে, অতিথিরা কোনো ধরনের যোগাযোগ ছাড়াই হোটেল ত্যাগ করেছেন। একটি কক্ষের অবস্থা ‘ভয়াবহ’ উল্লেখ করে অতিরিক্ত পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য জরিমানার কথাও জানানো হয়।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  জেমস 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: