সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এ

2026-08-20T13:16:11+00:00
2026-08-20T13:50:44+00:00
 
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
আইন-আদালত
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১:১৬ পিএম  আপডেট: ২০.০৮.২০২৬ ১:৫০ পিএম
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এ আদেশ দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় মো. সাহাবুদ্দিনের নামে প্রায় ১ কোটি ৮৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করার জন্য আদালতে আবেদন করে সংস্থাটি।


আদালতের আদেশের আওতায় সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের নামে থাকা ১৮টি প্লট রয়েছে। পাশাপাশি তার নামে থাকা দুটি ব্যাংক হিসাবে মোট ৩৭ হাজার টাকা অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের দাবি, এসব সম্পদ তার বৈধ ও ঘোষিত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অভিযোগের তদন্তের অংশ হিসেবে সম্পদগুলো ক্রোক ও অবরুদ্ধ করার আবেদন করা হয়।

এর আগে ইসলামি ব্যাংকের লুটপাটের অভিযোগে দায়ের করা একটি মামলাতেও সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে আসামি করা হয়েছিল।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   আয়বহির্ভূত সম্পদ  সাবেক রাষ্ট্রপতি  সাহাবুদ্দিন  সম্পত্তি ক্রোক  নির্দেশ 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: