নগরকান্দায় কেন্দ্রীয় মন্দিরের চুরি হওয়া মূর্তি উদ্ধার, আটক ৪

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের নগরকান্দা বাজার কেন্দ্রীয় কালী মন্দির থেকে চুরি হওয়া রাধাকৃষ্ণ ও গোপালের পিতলের দুটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়

2026-08-20T16:24:59+00:00
2026-08-20T21:01:25+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
নগরকান্দায় কেন্দ্রীয় মন্দিরের চুরি হওয়া মূর্তি উদ্ধার, আটক ৪
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৪:২৪ পিএম  আপডেট: ২০.০৮.২০২৬ ৯:০১ পিএম
কেন্দ্রীয় মন্দিরের উদ্ধার হওয়া দুটি মূর্তি। ছবি : সময়ের আলো
ফরিদপুরের নগরকান্দা বাজার কেন্দ্রীয় কালী মন্দির থেকে চুরি হওয়া রাধাকৃষ্ণ ও গোপালের পিতলের দুটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজন যুবককে আটক করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে নগরকান্দা থানা পুলিশের একটি দল উপজেলার জঙ্গুরদী গ্রামে অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধারসহ তাদের আটক করে।

আটকরা হলেন, নগরকান্দা উপজেলার জঙ্গুরদী গ্রামের পূর্বপাড়ার রিপন শেখের ছেলে সিহাব (২৫), মনির খানের ছেলে আবির আহম্মেদ (২৩) এবং কোদালিয়া শহিদনগর ইউনিয়নের ছাগলদি গ্রামের মোস্তফা কামালের ছেলে মহাসিন (২৪), শসা গ্রামের আবু সাঈদ তালুকদারের ছেলে রুমান তালুকদার (২৩)।


পুলিশ জানায়, ভাঙারি ব্যবসায়ী জঙ্গুরদী গ্রামের মৃত ইদু শেখের ছেলে মস্তদা শেখের একটি পরিত্যক্ত রান্নাঘর থেকে চুরি যাওয়া মূর্তি দুটি উদ্ধার করা হয়।

এর আগে গত ১৬ আগস্ট রাতে নগরকান্দা বাজার কেন্দ্রীয় কালী মন্দির থেকে রাধাকৃষ্ণ ও গোপালের পিতলের দুটি মূর্তি চুরি হয়। ঘটনার পর মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হলে মূর্তি উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ।

নগরকান্দা থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে মূর্তি দুটি উদ্ধার এবং চার জনকে আটক করে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সময়ের আলো/জোই

  বিষয়:   ফরিদপুর  নগরকান্দা  কেন্দ্রীয় মন্দির  মূর্তি চুরি  উদ্ধার  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: