দুর্নীতির অভিযোগ ওঠা চট্টগ্রামের সিভিল সার্জনকে ওএসডি

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমকে স্বাস্থ্য অধিদফতর ওএসডি করেছে। নতুন সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পেয়েছেন কুমিল্লার বড়ুরা উপজেলা

2026-08-20T17:29:42+00:00
2026-08-20T17:29:42+00:00
 
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
সারাদেশ
দুর্নীতির অভিযোগ ওঠা চট্টগ্রামের সিভিল সার্জনকে ওএসডি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫:২৯ পিএম 
ডা. জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমকে স্বাস্থ্য অধিদফতর ওএসডি করেছে। নতুন সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পেয়েছেন কুমিল্লার বড়ুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাজেদুর রহমান।

বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

চট্টগ্রামে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের সিভিল সার্জনসহ কুমিল্লা সিভিল সার্জন ওএসডি হয়েছেন। সরকারি চাকরিতে বদলি একটি নিয়মিত ও চলমান প্রক্রিয়া। এদিকে প্রজ্ঞাপনে বলা হয়, ডা. জাহাঙ্গীর আলমকে সিভিল সার্জন পদ থেকে বদলি করে স্বাস্থ্য অধিদফতর, মহাখালী, ঢাকায় ওএসডি করা হয়েছে। 


একই প্রজ্ঞাপনে ডা. মোহাম্মদ সাজেদুর রহমানকে কুমিল্লার বড়ুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বদলি করে চট্টগ্রামের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ২৪ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ২৫ আগস্ট থেকে তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ২০২৪ সালের সেপ্টেম্বরে জাহাঙ্গীর আলমকে চট্টগ্রামের সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়। তার দায়িত্ব পালনের সময় দুর্নীতির একটি অভিযোগ ব্যাপক আলোচিত হয়।

সিভিল সার্জন কার্যালয়ের অধীনে স্বাস্থ্য সহকারীসহ ১৭১টি পদে নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ উঠে। নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থীদের সময়মতো এসএমএস না দেওয়া, ওএমআর শিট পূরণ নিয়ে বিভ্রান্তি এবং পরীক্ষা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফল প্রকাশ নিয়ে নানা সমালোচনা হয়। এসব ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমও সরব ছিল। শেষ পর্যন্ত নিয়োগ পাওয়ার দুই বছরের মাথায় তাকে ওএসডি করা হলো।

সময়ের আলো/জোই


  বিষয়:   দুর্নীতি  চট্টগ্রাম  সিভিল সার্জন  ওএসডি  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: