রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের ছয়জন সদস্য ভোট দেননি। তাদের মধ্যে বিএনপির তিনজন, জামায়াতের একজন, খেলাফত মজলিসের একজন এবং

2026-08-20T19:16:15+00:00
2026-08-20T20:28:32+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৭:১৬ পিএম  আপডেট: ২০.০৮.২০২৬ ৮:২৮ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের ছয়জন সদস্য ভোট দেননি। তাদের মধ্যে বিএনপির তিনজন, জামায়াতের একজন, খেলাফত মজলিসের একজন এবং একজন স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

সংসদ সচিবালয় সূত্র জানায়, ভোট না দেওয়া বিএনপির সদস্যরা হলেন মির্জা আব্বাস, ওসমান ফারুক ও মোস্তফা কামাল পাশা। জামায়াতের বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, খেলাফত মজলিসের আবুল হাসান এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারাহানা ভোট দেননি।


মির্জা আব্বাস চিকিৎসার জন্য বিদেশে থাকায় ভোট দিতে পারবেন না জানিয়ে স্পিকারকে চিঠি দিয়েছিলেন। এ কারণে তিনি ভোটকেন্দ্রে উপস্থিত ছিলেন না। তবে বাকি পাঁচ এমপির ভোট না দেওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এবারের নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। মোট ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দিয়েছেন।

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এবারের ভোট রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব পেয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   রাষ্ট্রপতি  নির্বাচন  ভোট  এমপি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: