তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক আলোচনা সভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা শুরু হয়। এতে রাজশাহী বিভাগের দুই জেলার দলীয় নেতারা অংশ নেন।
সভায় স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক কাঠামো আরও কার্যকর করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং তৃণমূলের কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিএনপিকে তৃণমূল থেকে আরও শক্তিশালী করে গড়ে তোলার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। পাবনা ও চাঁপাইনবাবগঞ্জের সাংগঠনিক পরিস্থিতি, মাঠপর্যায়ের কার্যক্রম এবং দলকে আরও সক্রিয় করার বিভিন্ন বিষয়ও আলোচনায় গুরুত্ব পেতে পারে।
সময়ের আলো/এমকে