নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে।পুলিশের ধারণা, কেউ একজন পানিতে পড়ে গেলে, তাকে তুলতে গিয়ে অন্যরাও মারা গেছে।বৃহস্পতিবার

2026-08-21T00:11:44+00:00
2026-08-21T00:44:57+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১২:১১ এএম  আপডেট: ২১.০৮.২০২৬ ১২:৪৪ এএম
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, কেউ একজন পানিতে পড়ে গেলে, তাকে তুলতে গিয়ে অন্যরাও মারা গেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় ওই পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। 

মৃত ওজাইফা (১০) ওই এলাকার আল আমিন, আফসা (১২) একই এলাকার মুন্না এবং রিয়া মনি (৮) একই এলাকার জাহাঙ্গীর ও রুবাইয়া (৮) একই এলাকার রাকিবের মেয়ে। তারা সবাই স্থানীয় স্কুলের বিভিন্ন শ্রেণিতে পড়ালেখা করতেন। একই সাথে চার শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুকুরে নেমে চার শিশুকে পানির নিচ থেকে উদ্ধার করেন। সন্ধ্যায় উদ্ধারের পর দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুই শিশুকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর চার শিশুকেই মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেদী হাসান শিমুল জানান, দুটি শিশুর আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  ও অন্য দুই শিশু ক্লিনিকে নিয়েছে। চারজনই হাসপাতালে আনার আগেই মারা গেছে। 

এ বিষয়ে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাদের ধারণা, গোসল করতে কেউ হয়তো পড়ে গেছে, তাকে তুলতে গিয়ে অন্য শিশুরা পড়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   নারায়ণগঞ্জ  আড়াইহাজার  পুকুরে ডুবে মৃত্যু  শিশু মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: