মাইলফলকে ‘অজ্ঞাতনামা’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ইউটিউবে নতুন মাইলফলক অর্জন করেছে তৌকীর আহমেদ পরিচালিত সিনেমা ‘অজ্ঞাতনামা’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটি চ্যানেল আই টিভির ইউটিউব ভিউ ইতিমধ্যে

2026-08-21T04:50:45+00:00
2026-08-21T04:50:45+00:00
 
  শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
আনন্দ সময়
মাইলফলকে ‘অজ্ঞাতনামা’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৪:৫০ এএম 
অজ্ঞাতনামা সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত
ইউটিউবে নতুন মাইলফলক অর্জন করেছে তৌকীর আহমেদ পরিচালিত সিনেমা ‘অজ্ঞাতনামা’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটি চ্যানেল আই টিভির ইউটিউব ভিউ ইতিমধ্যে ১ কোটি ছাড়িয়েছে। সিনেমা হলে যারা মিস করেছিলেন, তারা ইউটিউবে উপভোগ করছেন সাড়া জাগানো এই সিনেমাটি।

‘অজ্ঞাতনামা’ দেখে হাজার হাজার দর্শক এই সিনেমার প্রশংসা করছেন। শত শত মন্তব্যে, দর্শকদের নির্মম বাস্তবতার কথা উল্লেখ করেছেন। কেউ কেউ আবার সিনেমাটিকে ‘মাস্টারপিস’ বলে আখ্যা দিয়েছেন।

প্রবাসী শ্রমিকদের জীবন, তাদের অনিশ্চয়তা এবং মৃত্যুর পর পরিচয়হীন হয়ে পড়ার নির্মম বাস্তবতা নিয়ে তৌকীর আহমেদ নির্মাণ করেন ‘অজ্ঞতনামা’।

সিনেমাটির গল্পে দেখা যায়, মধ্যপ্রাচ্যে কর্মরত কয়েকজন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। কিন্তু তাদের মরদেহ দেশে ফেরত পাঠানোর সময় পরিচয় নিয়ে জটিলতা তৈরি হয়। মৃতদের পরিচয় শনাক্ত করা, মরদেহ গ্রহণ করা এবং স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার পুরো প্রক্রিয়ায় উঠে আসে নানা অনিয়ম, স্বার্থ ও মানবিক সংকট।


‘অজ্ঞাতনামা’র সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি শুধু কয়েকজন প্রবাসী শ্রমিকের গল্প নয়; বরং অভিবাসী শ্রমিকদের প্রতি রাষ্ট্র ও সমাজের দৃষ্টিভঙ্গি, দারিদ্র্য, স্বজনদের অসহায়ত্ব এবং মানুষের পরিচয়ের মূল্য নিয়ে প্রশ্ন তোলে।

সিনেমাটির নাম ‘অজ্ঞতনামা’ও প্রতীকী; যে মানুষগুলো জীবিত অবস্থায় পরিবারের জন্য উপার্জন করেন, মৃত্যুর পর তারাই কখনো কখনো হয়ে যান পরিচয়হীন একটি মরদেহ। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, শহিদুজ্জামান সেলিম, নিপুণ, শতাব্দী ওয়াদুদ, আবুল হায়াত প্রমুখ।

‘অজ্ঞাতনামা’ তিনটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। এ ছাড়া কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনসহ দেশ-বিদেশের নানা পুরস্কার পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য এশিয়া প্যাসিফিক চলচ্চিত্র উৎসব, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কসভো চলচ্চিত্র উৎসব, গালফ অব নেপলস ইন্ডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল।

সময়ের আলো/প্রিন্ট/আতা


  বিষয়:   মাইলফলক  অজ্ঞাতনামা  সময়ের আলো  আনন্দ সময় 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: