রায়পুরার চরাঞ্চল থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট)

2026-08-21T08:52:03+00:00
2026-08-21T08:52:03+00:00
 
  শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
সারাদেশ
রায়পুরার চরাঞ্চল থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৮:৫২ এএম 
রায়পুরা থানা। ছবি : সংগৃহীত
নরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনব্যাপী রায়পুরা থানাধীন মেঘনা নদীর চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি, মোহিনীপুর ও বাঁশগাড়ি ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল-ফারুকের নির্দেশনায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশিকুর রহমান, রায়পুরা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর এবং রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে রায়পুরা থানা পুলিশ ছাড়াও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), এপিবিএন, আরআরএফ ও র‌্যাব-১১-এর সদস্যরা অংশ নেন।

অভিযানে সদাগরকান্দি গ্রামের একটি টিনশেড বসতঘর থেকে ১০ রাউন্ড শর্টগানের কার্তুজ, ১২টি টেঁটা-বল্লম, ককটেল তৈরির ২০০টি মার্বেল, দুটি বুলেটপ্রুফ জ্যাকেট, একটি রামদা, চারটি হাতলযুক্ত লোহার রড, একটি কাঠের হাতলযুক্ত দা, দুটি এসএস স্কয়ার বাট ও একটি ঢাল উদ্ধার করা হয়।


এ ছাড়া সদাগরকান্দি কবরস্থানের পাশে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান (এলজি), দুই রাউন্ড শর্টগানের কার্তুজ, সাতটি টেঁটা-বল্লম, দুটি হাতলযুক্ত দা, দুটি হাতলযুক্ত লোহার রড, একটি স্টেইনলেস চাকু এবং ১৪টি পটকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সদাগরকান্দি গ্রামের পূর্বপাড়া ও সরকারবাড়ির লোকজনের মধ্যে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে বিভিন্ন সময়ে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

অভিযানের পর বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি চরাঞ্চলে পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   রায়পুরা  নরসিংদী  রায়পুরা  চরাঞ্চল  অস্ত্র  গোলাবারুদ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: