চট্টগ্রামে রিকশায় করে যাওয়ার সময় যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

নগরীর চান্দগাঁও থানাধীন কামাল বাজার লায়লা সেন্টারের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাকিব (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট)

2026-08-21T09:07:27+00:00
2026-08-21T09:07:27+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে রিকশায় করে যাওয়ার সময় যুবককে ছুরিকাঘাতে হত্যা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৯:০৭ এএম 
সাকিব। ছবি : সংগৃহীত
নগরীর চান্দগাঁও থানাধীন কামাল বাজার লায়লা সেন্টারের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাকিব (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিকশায় করে যাওয়ার সময় তাকে ছুরিকাঘাত করা হয়। 

নিহত সাকিব চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি এলাকার আটগাছতলা এলাকার সালেহ আহম্মদ চৌধুরী বাড়ির বাসিন্দা। তার বাবার নাম নজুম উদ্দিন এবং মায়ের নাম রুজি আক্তার।


আহত সাকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন শরিফ উদ্দিন নামে এক যুবক। তিনি বলেন, কামাল বাজারের লায়লা সেন্টারের সামনে সাকিবকে ছুরিকাঘাত করা হয়। সেখানে সে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসি। পরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চমেক পুলিশ ফাঁড়ি ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সাকিব নামে আহত এক যুবককে রাতে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কেন কী কারণে খুনের ঘটনা তা নিশ্চিত হয়নি পুলিশ। তবে তদন্ত চলছে।

সময়ের আলো/জোই 


  বিষয়:   চট্টগ্রাম  রিকশা  যুবক  ছুরিকাঘাতে হত্যা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: