বগুড়ায় ছাত্রদল ও যুবদলের ১০ কমিটি বিলুপ্ত

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

বগুড়ায় মেয়াদ শেষ হওয়ায় জেলা ছাত্রদলের সাতটি এবং জেলা যুবদলের তিনটিসহ মোট ১০টি উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করা

2026-08-21T11:20:44+00:00
2026-08-21T11:20:44+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
বগুড়ায় ছাত্রদল ও যুবদলের ১০ কমিটি বিলুপ্ত
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১১:২০ এএম 
সংগৃহীত ছবি
বগুড়ায় মেয়াদ শেষ হওয়ায় জেলা ছাত্রদলের সাতটি এবং জেলা যুবদলের তিনটিসহ মোট ১০টি উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এসব ইউনিটে শিগগিরই নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

বুধবার (১৯ আগস্ট) রাতে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশের সই করা বিজ্ঞপ্তিতে সাতটি ইউনিটের কমিটি বিলুপ্তির কথা জানানো হয়।

বিলুপ্ত করা ইউনিটগুলো হলো— সারিয়াকান্দি উপজেলা ও পৌর ছাত্রদল, সোনাতলা উপজেলা ও পৌর ছাত্রদল, তালোড়া পৌর ছাত্রদল, আদমদিঘী উপজেলা ছাত্রদল এবং সান্তাহার পৌর ছাত্রদল।

জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক ফারহান সাদিক কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যেই এসব ইউনিটের কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই নতুন নেতৃত্ব গঠনের কার্যক্রম শুরু হবে।

অন্যদিকে, মঙ্গলবার রাতে বগুড়া জেলা যুবদলের তিনটি ইউনিটের কমিটিও বিলুপ্ত করা হয়। ইউনিটগুলো হলো— গাবতলী উপজেলা যুবদল, গাবতলী পৌর যুবদল এবং তালোড়া পৌর যুবদল।


জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি জানান, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার উদ্দেশ্যে এই তিন ইউনিটের কমিটি বিলুপ্ত করা হয়েছে। জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, বিলুপ্ত ইউনিটগুলোতে শিগগিরই নতুন কমিটি গঠন করা হবে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   বগুড়া  ছাত্রদল  যুবদল  ১০ কমিটি  বিলুপ্ত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: