মির্জা ফখরুলকে চীন-যুক্তরাজ্য-ফ্রান্স ও সুইজারল্যান্ডের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স ও সুইজারল্যান্ড।বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায়

2026-08-21T11:41:08+00:00
2026-08-21T11:42:20+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মির্জা ফখরুলকে চীন-যুক্তরাজ্য-ফ্রান্স ও সুইজারল্যান্ডের অভিনন্দন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১১:৪১ এএম  আপডেট: ২১.০৮.২০২৬ ১১:৪২ এএম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স ও সুইজারল্যান্ড।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ঢাকার দেশগুলোর দূতাবাস তাদের নিজ নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক পোস্ট দিয়ে মির্জা ফখরুলকে অভিনন্দন জানায়। 

ফ্রান্স দূতাবাসের বার্তায় বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে আন্তরিক অভিনন্দন। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তার দীর্ঘদিনের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে ফ্রান্স।

দূতাবাস আরও জানায়, বাংলাদেশের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় ও গভীর করতে ফ্রান্স প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যদিকে, সুইজারল্যান্ড দূতাবাসের অভিনন্দন বার্তায় বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অভিনন্দন। দীর্ঘদিনের অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে কাজ করে যেতে সুইজারল্যান্ড আগ্রহী।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে জয়ী হন মির্জা ফখরুল। তার প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

আজ শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুলের। শপথ নিলে তিনি বাংলাদেশের ২৪তম রাষ্ট্রপতি হবেন।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  চীন  যুক্তরাজ্য  ফ্রান্স  সুইজারল্যান্ড  মির্জা ফখরুল 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: