জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

জাতীয়

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা

2026-08-21T12:44:38+00:00
2026-08-21T12:44:38+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
জাতীয়
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১২:৪৪ পিএম 
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন।

শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর তাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে যাবেন মির্জা ফখরুল। সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন, সুরা ফাতেহা পাঠ করবেন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করবেন।


এর আগে বৃহস্পতিবার দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   জিয়াউর রহমান  খালেদা জিয়া  মাজার  শ্রদ্ধা  মির্জা ফখরুল 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: