‘ডাকসুতে ১১ মাসে যে কাজ করেছি, ঢাবির ১০৫ বছরে কেউ তা করতে পারেনি’

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, ডাকসুতে দায়িত্ব নেওয়ার ১১ মাসে আমরা যে কাজ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে

2026-08-21T15:01:45+00:00
2026-08-21T15:36:53+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
‘ডাকসুতে ১১ মাসে যে কাজ করেছি, ঢাবির ১০৫ বছরে কেউ তা করতে পারেনি’
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৩:০১ পিএম  আপডেট: ২১.০৮.২০২৬ ৩:৩৬ পিএম
ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। ছবি : সময়ের আলো
ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, ডাকসুতে দায়িত্ব নেওয়ার ১১ মাসে আমরা যে কাজ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে তা কেউ করতে পারেনি।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। 

ডাকসুর ভিপি বলেন, সমাজে এমন কিছু নেতা আছেন যারা শুধু বক্তৃতাই দেন কিন্তু বাস্তবে তাদের কোনো কাজ করতে দেখা যায় না। আবার কিছু নেতা আছেন যারা কথার চেয়ে কাজের মাধ্যমে নিজেকে প্রমাণিত করেন। 

আবু সাদিক কায়েম আরও বলেন, ক্যাম্পাসে মেয়েরা সবচেয়ে নিরাপদ অবস্থায় রয়েছেন, ক্যাম্পাসে সব ধরনের হানাহানি, মারামারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাহাজানি সবকিছুকে শূন্যের কোঠায় নামিয়ে এনে ছাত্রদের মূল কাজ পড়াশোনা, গবেষণা, নতুন নতুন প্রযুক্তি আবিষ্কারের পরিবেশ নিশ্চিত করা হয়েছে।


সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান। এ সময় জেলা জামায়াতের আমির মো. নাজমুল আহসানসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে পটুয়াখালী সদর উপজেলা ও পৌর শহরের সব শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম, অষ্টম শ্রেণি এবং এসএসসি উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদেরকে সম্মাননা প্রদান করা হয়। এসময় শিক্ষার্থীদেরকে উপহার হিসেবে ক্রেস্ট ব্যাগ ও কলম প্রদান করা হয়।

সময়ের আলো/জোই 
  বিষয়:   ডাকসু  ভিপি  আবু সাদিক কায়েম  সময়ের আলো  পটুয়াখালী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: