নকলায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের নকলায় মাছ ধরতে গিয়ে পানির স্রোতে ডুবে নিখোঁজ যুবক রাশেদ মিয়ার (২৪) মরদেহ একদিন পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার

2026-08-21T15:16:55+00:00
2026-08-21T15:17:55+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
নকলায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৩:১৬ পিএম  আপডেট: ২১.০৮.২০২৬ ৩:১৭ পিএম
রাশেদ মিয়া। ছবি : সংগৃহীত
শেরপুরের নকলায় মাছ ধরতে গিয়ে পানির স্রোতে ডুবে নিখোঁজ যুবক রাশেদ মিয়ার (২৪) মরদেহ একদিন পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে পানিতে তার মরদেহ ভেসে ওঠলে উদ্ধার করা হয়। 

নিহত রাশেদ উপজেলার ধনাকুশা বাঁশকান্দা এলাকার জমির উদ্দীনের ছেলে। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই এলাকায় মাছ ধরতে গিয়ে পানির তীব্র স্রোতে ডুবে নিখোঁজ হন তিনি।


স্থানীয় সূত্র জানায়, রাশেদ নিখোঁজের পরপরই স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দিনভর তল্লাশি অভিযান চালিয়েও সন্ধান পায়নি। পরে উদ্ধারকারী দল অভিযান শেষ করে ফিরে যায়।

শুক্রবার সকাল থেকে স্থানীয়রা আবারও খোঁজাখুঁজি শুরু করলে সকাল ১০টার দিকে নালিতাবাড়ী উপজেলার নাওটানা ব্রিজ এলাকায় রাশেদের মরদেহ ভেসে ওঠে। পরে স্বজন ও স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে। 

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চিত করেছেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   শেরপুর  নকলায়  মাছ  স্রোত  নিখোঁজ যুবক  মরদেহ উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: