কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আবদুল মঈন খান?

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভায় স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল

2026-08-21T17:35:17+00:00
2026-08-21T17:48:17+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আবদুল মঈন খান?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৫:৩৫ পিএম  আপডেট: ২১.০৮.২০২৬ ৫:৪৮ পিএম
ড. আবদুল মঈন খান। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভায় স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে তার অংশ নেওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভায় আরও কয়েকজন রাজনৈতিক নেতা ও সংসদ সদস্যকে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

সম্ভাব্য তালিকায় ড. আবদুল মঈন খানের পাশাপাশি বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নাম রয়েছে।


তাদের মধ্যে কয়েকজনকে মন্ত্রী এবং একজনকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা গেছে।

নতুন দায়িত্ব বণ্টন নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সম্ভাব্য কয়েকজনের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছে। শপথের আগে মন্ত্রিসভায় কারা থাকছেন এবং কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   স্থানীয় সরকার  মন্ত্রী  ড. আবদুল মঈন খান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: