রাষ্ট্রপতির শপথ : বঙ্গভবনে ছাত্রদল সভাপতি রাকিব

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।শুক্রবার (২১

2026-08-21T18:26:04+00:00
2026-08-21T18:29:09+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
রাষ্ট্রপতির শপথ : বঙ্গভবনে ছাত্রদল সভাপতি রাকিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬:২৬ পিএম  আপডেট: ২১.০৮.২০২৬ ৬:২৯ পিএম
ছবি : সংগৃহীত
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে বঙ্গভবনের সামনের সড়ক থেকে পায়ে হেঁটে তিনি শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভেতরে প্রবেশ করেন।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে ঘিরে শুক্রবার বিকেল থেকেই বঙ্গভবনে আমন্ত্রিত অতিথিদের আনাগোনা শুরু হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বিশিষ্ট অতিথিরা একে একে অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে প্রবেশ করছেন।

সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   রাষ্ট্রপতি  শপথ অনুষ্ঠান  বঙ্গভবন  ছাত্রদল  সভাপতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: