শপথ শেষে বঙ্গভবন ছাড়ছেন আমন্ত্রিত অতিথিরা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠান শেষে বঙ্গভবন ছাড়তে শুরু করেছেন আমন্ত্রিত অতিথিরা।শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা

2026-08-21T20:32:09+00:00
2026-08-21T20:32:09+00:00
 
  শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
জাতীয়
শপথ শেষে বঙ্গভবন ছাড়ছেন আমন্ত্রিত অতিথিরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৮:৩২ পিএম 
ছবি : সংগৃহীত
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠান শেষে বঙ্গভবন ছাড়তে শুরু করেছেন আমন্ত্রিত অতিথিরা।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠান শেষে একে একে অতিথিরা বঙ্গভবন থেকে বের হতে থাকেন। রাত ৮টার পর তাঁরা বঙ্গভবন ছাড়তে শুরু করেন।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

শপথ অনুষ্ঠান শেষে বঙ্গভবনের প্রধান ফটক দিয়ে অতিথিদের গাড়ি বের হতে দেখা যায়। অতিথিদের নিরাপদে বের করে দিতে বঙ্গভবনের সামনে ও আশপাশের সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করেন ট্রাফিক পুলিশের সদস্যরাও।

এর আগে বিকেল থেকেই আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে প্রবেশ করতে শুরু করেন। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনের প্রধান ফটক ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। প্রবেশের সময় অতিথিদের পরিচয় ও আমন্ত্রণপত্র যাচাই করা হয়।


জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করান। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৩ ভোটের মধ্যে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

শপথগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দেশের ২৩তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   শপথ  বঙ্গভবন  আমন্ত্রিত অতিথি  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: