শনিবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে আগামী শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন

2026-08-21T22:28:06+00:00
2026-08-21T22:30:17+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
শনিবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১০:২৮ পিএম  আপডেট: ২১.০৮.২০২৬ ১০:৩০ পিএম
ছবি : সংগৃহীত
মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে আগামী শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। 

শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতির প্রেস উইং ও সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে এতথ্য জানানো হয়েছে।

জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগ জানায়, রাষ্ট্রপতির আগমন ও শ্রদ্ধা নিবেদন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে এলাকাজুড়ে  বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন

জাতীয় স্মৃতিসৌধে গণপূর্ত বিভাগের উপপ্রকৌশলী  আনোয়ার হোসেন আনু গণমাধ্যমকে বলেন, জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।  শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয়  গার্ড অব অনার প্রদান করবে। এ সময় বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানিয়ে কিছু সময় নীরবতা পালন করা হবে। এরপর তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন এবং স্বাক্ষর শেষে প্রাঙ্গণ ত্যাগ করবেন বলে জানান তিনি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   শনিবার  স্মৃতিসৌধ  শ্রদ্ধা  নবনির্বাচিত রাষ্ট্রপতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: