চোটে শীর্ষে ওঠা হলো না রিবাকিনার

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারলেন না এলেনা রিবাকিনা। সিনসিনাটি ওপেনের কোয়ার্টার ফাইনালে ইগা শিয়নতেকের বিপক্ষে

2026-08-22T05:43:14+00:00
2026-08-22T05:43:14+00:00
 
  শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২২ আগস্ট ২০২৬
খেলা
চোটে শীর্ষে ওঠা হলো না রিবাকিনার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৫:৪৩ এএম 
এলেনা রিবাকিনা। ছবি : সংগৃহীত
বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারলেন না এলেনা রিবাকিনা। সিনসিনাটি ওপেনের কোয়ার্টার ফাইনালে ইগা শিয়নতেকের বিপক্ষে চোট পেয়ে ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন কাজাখস্তানের এই তারকা। ফলে আপাতত বিশ্বের এক নাম্বার নারী টেনিস খেলোয়াড় হিসেবে থাকছেন আরিনা সাবালেঙ্কাই।

সাবালেঙ্কা বুধবার চতুর্থ রাউন্ডে সারাহ বেইলেকের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যাওয়ায় রিবাকিনার সামনে শীর্ষস্থান দখলের সুযোগ তৈরি হয়েছিল। এ জন্য সিনসিনাটি ওপেনের ফাইনালে উঠতে হতো তাকে। কিন্তু শিয়নতেকের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাত্র পাঁচ গেম খেলেই ম্যাচ ছাড়তে হয়েছে দ্বিতীয় বাছাই রিবাকিনাকে। 

ম্যাচে ৪-১ গেমে পিছিয়ে থাকার সময় বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা অনুভব করেন রিবাকিনা। এরপর মেডিকেল টাইমআউট নেন। চিকিৎসকের পরামর্শ নিয়ে কোর্টে ফিরলেও মাত্র একটি পয়েন্ট খেলে ম্যাচ ছেড়ে দেন অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন।

রিবাকিনা বলেন, ‘আমি এখন খুব একটা ভালো বোধ করছি না। সার্ভেও ঠিকমতো চাপ দিতে পারছিলাম না। হাঁটতেও কষ্ট হচ্ছে। আগামীকাল (আজ) এমআরআই করার পর বিস্তারিত জানা যাবে।’ তিনি আরও জানান, বেশ কিছু দিন ধরেই চোটটি তাকে ভোগাচ্ছিল। 

তবে সেটি নিয়ন্ত্রণে ছিল বলেই মনে করেছিলেন। ম্যাচের আগে সমস্যাও ছিল না। কিন্তু একটি ভুল মুভমেন্ট বা অবতরণের পরই পরিস্থিতি বদলে যায়। রিবাকিনার চোটে হতাশ শিয়নতেকও। পোলিশ তারকা বলেন, ‘আমি আশা করি রিবাকিনা দ্রুত সুস্থ হবে। পরের টুর্নামেন্টটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইউএস ওপেন সামনে, আর ইউএস ওপেন তো ইউএস ওপেনই।’

গত সপ্তাহে কানাডিয়ান ওপেনের ফাইনালেও রিবাকিনাকে হারিয়েছিলেন শিয়নতেক। এবার সিনসিনাটির সেমিফাইনালে তার প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা। শিয়নতেকের লক্ষ্য ২০০৪ সালের পর দ্বিতীয় নারী হিসেবে টানা দুই বছর সিনসিনাটি ওপেন জেতা। এর আগে ২০১৪ ও ২০১৫ সালে সেরেনা উইলিয়ামস এই কীর্তি গড়েছিলেন। 

অন্যদিকে আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ইউএস ওপেনের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা করেছে ইউএস টেনিস অ্যাসোসিয়েশন (ইউএসটিএ)। বৃহস্পতিবার ইউএসটিএ আর্থিক বিবরণ ঘোষণা করেছে। যা গতবারের চেয়ে ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। যেখানে ইউএস ওপেনের বিজয়ী পাবে ৫.৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬৭ কোটি ২৮ লাখ টাকার বেশি। 

যেটি গ্র্যান্ড স্লামের ইতিহাসে রেকর্ড প্রাইজমানি। ইউএস টেনিস অ্যাসোসিয়েশন মূলপর্বে উঠতে পারলেই প্রত্যেক খেলোয়াড় পাবেন সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার ডলার করে। আর কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে পাবেন ৭ লাখ ৮০ হাজার ডলার। সেমিফাইনালিস্টরা পাবেন সাড়ে ১৪ লাখ ডলার এবং রানার্সআপ ২৮ লাখ ডলার।

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও


  বিষয়:   চোট  শীর্ষ  রিবাকিনা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: