রোববার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

উন্নয়ন ও জরুরি মেরামতকাজের জন্য চট্টগ্রাম নগরের মুরাদপুর ও আশপাশের বিভিন্ন এলাকায় রোববার (২৩ আগস্ট) টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ

2026-08-22T17:39:42+00:00
2026-08-22T17:40:48+00:00
 
  শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২২ আগস্ট ২০২৬
সারাদেশ
রোববার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৫:৩৯ পিএম  আপডেট: ২২.০৮.২০২৬ ৫:৪০ পিএম
রোববার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
উন্নয়ন ও জরুরি মেরামতকাজের জন্য চট্টগ্রাম নগরের মুরাদপুর ও আশপাশের বিভিন্ন এলাকায় রোববার (২৩ আগস্ট) টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে।

শনিবার (২২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন বাকলিয়া-মুরাদপুর ৩৩ কেভি সার্কিটের মুরাদপুর-১, মুরাদপুর-৬ (ওয়াসা) ও মুরাদপুর-১২ নম্বর ফিডারের অধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় বদরুতলা, বড় গ্যারেজ, আরাকান রোড ও আশপাশের এলাকা, জাতি শাহ মাজার, আরাকান হাউজিং সোসাইটি, কাপাসগোলা, শোলকবহর, বহদ্দারহাট, বারইপাড়া, খালিয়াপাড়া, আমান আলী রোড, এক কিলোমিটার, রাহাত্তারপুল ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।


তবে বাকলিয়া-মুরাদপুর ৩৩ কেভি সার্কিট-২ সোলার লাইনের মাধ্যমে মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্র সচল থাকবে। একই সঙ্গে বিবিবি-মুরাদপুর দপ্তরের আওতাধীন অবশিষ্ট ১১ কেভি ফিডারের সমন্বয়ে লোড রোটেশনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ চালু রাখার কথা জানিয়েছে বিপিডিবি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাজ শেষ হওয়ার ওপর নির্ভর করে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে।

নিরাপত্তার স্বার্থে কাজ চলাকালে সংশ্লিষ্ট বিদ্যুৎ লাইন চালু আছে ধরে গ্রাহকদের সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিপিডিবি, চট্টগ্রাম।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   রোববার  বিদ্যুৎ থাকবে না  এলাকা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: