জহির উদ্দিন স্বপনকে সময়ের আলোর উপদেষ্টা সম্পাদকের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া

2026-08-22T19:06:21+00:00
2026-08-22T19:57:18+00:00
 
  শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২২ আগস্ট ২০২৬
রাজনীতি
জহির উদ্দিন স্বপনকে সময়ের আলোর উপদেষ্টা সম্পাদকের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৭:০৬ পিএম  আপডেট: ২২.০৮.২০২৬ ৭:৫৭ পিএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন (বামে) ও সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খান। ছবি : সংগৃহীত
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন এই দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খান।

শনিবার (২২ আগস্ট) এক বার্তায় উষ্ণ অভিনন্দন জানান তিনি।

এদিন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা পদত্যাগসংক্রান্ত প্রজ্ঞাপনে জানানো হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে।


অন্যদিকে, পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, জহির উদ্দিন স্বপনকে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(১) ও ৩বি(২) অনুযায়ী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি এবং আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

উল্লেখ্য, জহির উদ্দিন স্বপন এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং দীর্ঘ সময় ধরে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।


সময়ের আলো/কেআই


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: